হাথরাসে অভিযুক্তদের সমর্থনে উচ্চবর্ণের ধর্না মঞ্চ, দাবি সিবিআই তদন্তের
উত্তরপ্রদেশের হাথরাসের ঘটনার জেরে ফুঁসছে গোটা দেশ। দলিত তরুণীর গণধর্ষণ, তাঁর মৃত্যু ও জোর করে শেষকৃত্য করানোর পর থেকে উত্তরপ্রদেশ সরকারের সমালোচনায় সরব হয়েছে দেশবাসী। এরই মধ্যে অভিযুক্ত চারজনের সমর্থনে শুক্রবার থেকে হাথরাসে ধর্নায় বসেছে সবর্ণ সমাজ। পুলিশ হেফাজতে থাকা চার অভিযুক্তের পক্ষে পঞ্চায়েতও বসানো হয়েছে।

উত্তরপ্রদেশ সরকার গঠিত বিশেষ তদন্তকারী দলকে (সিট) এই ধর্না মঞ্চ থেকে নিরপেক্ষ তদন্তের জন্য বলা হয়। একজন বিক্ষোভকারী বলেন, 'যদি আমাদের সন্তানরা দোষী হয়, তবে তাদের শাস্তি দেওয়া হোক। তবে নিরীহদের যেন শাস্তি না হয় এবং দোষীরা যেন ছাড়া না পেয়ে যায়।’ ১৯ বছরের আক্রান্ত তরুণীর গ্রাম বুলগাড়ি থেকে ৫ কিমি দূরে ভাগনা গ্রামে এই পঞ্চায়েত বসেছিল। ১৯ বছরের তরুণীকে ধর্ষণ করার অপরাধে ওই চার অপরাধীকে পঞ্চায়েতে উপস্থিত প্রায় অধিকাংশই সমর্থন করছিল। পঞ্চায়েত দাবি করেছে যে কিছু রাজনৈতিক দল নিজেদের সুবিধার জন্য এই মামলাটিকে ব্যবহার করছে। পঞ্চায়েতের আরও দাবি, সত্যি সামনে আসবে যদি তরুণীর মা ও ভাইকে জিজ্ঞাসাবাদ করা হয়। পঞ্চায়েতে আসা এক ব্যক্তি বলেন, 'তারা যেভাবে আমাদের বাচ্চাদের ওপর দোষ চাপাচ্ছে, অথচ তারাই জল পরিবেশন করেছিল এবং তাদেরই দোষারোপ করা হচ্ছে।’
আর একজন এ প্রসঙ্গে বলেন, 'রাজনীতির সঙ্গে যুক্ত মানুষরা এই বিষয়টিকে উল্টে দিচ্ছে এবং পুলিশ সঠিক তদন্ত করলেও এই মামলাটি সিবিআইয়ের হাতে দেওয়া হোক।’ ১৯ বছরের তরুণীর গণধর্ষণ ও মৃত্যুর প্রতিবাদে উত্তরপ্রদেশের বিভিন্ন জায়াগায় বাল্মিকী সম্প্রদায় বিক্ষোভ প্রদর্শন করেন এবং মৃতা তরুণীর জন্য বিচারের দাবি চায়। বাল্মিকী সম্প্রদায়ের পক্ষ থেকে পুলিশকে প্রশ্ন করা হয়েছে, 'অভিযুক্তদের কেন আড়াল করা হচ্ছে এবং নির্যাতিতার পরিবারকে কেন একঘরে করা হল?’ বৃহস্পতিবার উত্তরপ্রদেশের এডিজি (আইন–শৃঙ্খলা) প্রশান্ত কুমার ফরেন্সক ল্যাবের রিপোর্টের পরিপ্রেক্ষিতে দাবি করেন যে ওই তরুণীকে ধর্ষণ করা হয়নি। ময়নাতদন্তের রিপোর্টে এটা আগেই প্রকাশিত হয়েছিল যে তরুণীর শিরদাঁড়ায় আঘাতের চিহ্ন রয়েছে এবং গলায় শ্বাসরোধ করার চিহ্ন পাওয়া গিয়েছে। পুলিশ জানিয়েছে, নিগৃহীতার বাড়ির উলটো দিকেই চার অভিযুক্তরা পরিবার নিয়ে বসবাস করে। ঘটনার পর থেকে তাদের পরিবারের সদস্যরা বাড়ি বাইরে বের হননি।












Click it and Unblock the Notifications