রামমূর্তি সহ অযোধ্যায় রাম নগরী প্রকল্পের জন্যযোগী সরকার খরচ করবে ৪৪৭.৪৬ কোটি
অযোধ্যাতে বসতে চলেছে ২২১ মিটার লম্বা ভগবান রামের মূর্তি। যা সরযূ নদীর ধারে বসানো হবে। উত্তরপ্রদেশের যোগী আদিত্যনাথের সরকার এ সংক্রান্ত বাজেট অনুমোদন করেছে। এই মূর্তি প্রতিস্থাপন অযোধ্যার রাম নগরী প্রকল্পের অন্তর্গত বলে জানা গিয়েছে।

অযোধ্যার রাম নগরী প্রকল্পের জন্য মোট ব্যয় হবে ৪৪৭.৪৬ কোটি টাকা। যার অনুমোদন দিয়েছে উত্তরপ্রদেশ মন্ত্রিসভা। এই অর্থ থেকেই মীরাপুরে কেনা হবে ৬১.৩৮ হেক্টর জমি। এছাড়াও এই অর্থ ব্যবহার করা হবে রাজ্যের পর্যটন শিল্পের উন্নয়নে, অযোধ্যার সৌন্দর্যায়নে, তৈরি করা হবে ডিজিটাল মিউজিয়াম, ইন্টারপ্রিটেশন সেন্টার, লাইব্রেরি, পার্কিং–ফুড প্লাজা, প্রাকৃতিক দৃশ্য নির্মাণ সহ অন্যান্য ভ্রমণের সুযোগ–সুবিধায়। কর্পোরেট সোস্যাল রেসপনসিবিলিটির থেকে আশা অনুদান দিয়েই তৈরি করা হবে অযোধ্যার রামমূর্তি।
এর আগে উত্তরপ্রদেশ সরকারের মুখ্য সচিব (তথ্য) অভিনাশ আবাস্তি জানিয়ে ছিলেন যে ব্রোঞ্জ দিয়ে ১৫১ মিটারের রাম মূর্তি তৈরি হবে। যেখানে রাম মূর্তির মাথার ওপর থাকবে ২০ মিটারের ছাতা ও মূর্তির পাদভূমি হবে ৫০ মিটারের।












Click it and Unblock the Notifications