কেন্দ্রীয় বাজেট ২০২০ বলে দেবে বিজেপি দিল্লির জন্যে কতটা চিন্তা করে! মন্তব্য কেজরিওয়ালের

২০২০-২১ অর্থবর্ষের বাজেট পেশ করছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। তার আগেই কেন্দ্রকে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন অরবিন্দ কেজরিওয়াল। দিল্লির মুখ্যমন্ত্রী এবং আম আদমি পার্টির প্রধান অরবিন্দ কেজরিওয়াল বলেন, 'কেন্দ্রের ভারতীয় জনতা পার্টি নেতৃত্বাধীন সরকার দিল্লির স্বার্থ রক্ষা করবে বলে দাবি করে। তবে এই বাজেট আমাদের জানাবে যে ভারতীয় জনতা পার্টি দিল্লির প্রতি কতটা যত্নশীল।'

অরবিন্দ কেজরিওয়ালের টুইট

বাজেটের আগে টুইট করে অরবিন্দ কেজরিওয়াল লেখেন, 'দিল্লির মানুষ আশা করে যে কেন্দ্রীয় বাজেটে তাদের স্বার্থ রক্ষা করবে। বিধানসভা নির্বাচনকে সামনে রেখে দিল্লির আরও বেশি বরাদ্দ পাওয়া উচিত। বাজেট আমাদের জানায় যে ভারতীয় জনতা পার্টি দিল্লির জন্য কতটা যত্নশীল।'

'দিল্লি সংকল্প পত্র' প্রকাশ করে বিজেপি

'দিল্লি সংকল্প পত্র' প্রকাশ করে বিজেপি

প্রসঙ্গত, শুক্রবারই দিল্লির ভোটদাতাদের মন জয় করতে 'দিল্লি সংকল্প পত্র' প্রকাশ করে বিজেপি। অনুষ্ঠানে হাজির ছিলেন বিজেপির তাবড় নেতারা। ছিলেন দিল্লি বিজেপির প্রধান মনোজ তিওয়ারি থেকে কেন্দ্রীয় মন্ত্রী নিতিন গড়করিরা। আর এঅ ইস্তেহার প্রকাশ করেই বিজেপি জানিয়ে দেয় দূষণমুক্ত দিল্লি থেকে দুর্নীতি মুক্ত সরকার দিতে তাঁরা প্রতিজ্ঞাবদ্ধ।

ইস্তেহারে একাধিক প্রতিশ্রুতি

ইস্তেহারে একাধিক প্রতিশ্রুতি

দিল্লি নির্বাচন ঘিরে বিজেপির ইস্তেহার প্রকাশ পেতেই তাতে একাধিক প্রতিশ্রুতি উঠে আসে পদ্ম শিবির থেকে। বলা হয়েছে, বিজেপি দিল্লিতে ক্ষমতায় এলেই শুরু হবে ২ টাকা কেজি দরে আটা দেওয়া শুরু হবে। পাশাপাশি আম আদমি পার্টি যেসমস্ত কেন্দ্রীয় প্রকল্প স্থগিত রেখেছে , সেই সমস্ত প্রকল্পকে চালু করার অঙ্গীকার নিয়েছে বিজেপি। মানুষের প্রয়োজনীয়তা বুঝে প্রধানমন্ত্রী আবাস যোজনা ও কিষান সম্মানের মতো কেন্দ্রীয় স্কিমগুলিকে চালু করার কথা ভেবেছে বিজেপি।

 স্বচ্ছ্ব জলের বন্দোবস্ত করার প্রতিশ্রুতি

স্বচ্ছ্ব জলের বন্দোবস্ত করার প্রতিশ্রুতি

পাশাপাশি ইস্তেহার বলছে, বিজেপি দিল্লিতে সরকারে এলে এমনিতেই স্বচ্ছ্ব জলের বন্দোবস্ত করা হবে। ফলে জলের অভাব যেমন হবে না, তেমনই নাগরিকদের জলের জন্য ট্যাঙ্কারের ওপর নির্ভর করতে হবে না। এর পাশপাশি দিল্লিতে মহিলা সুরক্ষা নিয়েও একাধিক বার্তা দিয়েছে বিজেপি। বিজেপির প্রতিশ্রুতি, দরিদ্র পরিবারে মেয়ের জন্ম হলেই ২ লাখ টাকা পর্যন্ত সাহায্য দেওয়া হবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+