বাজেট ২০২২! এবারের বাজেটে কেন্দ্রের লক্ষ্য কী, সাধারণ মানুষের জন্য কী অপেক্ষা করছে
বাজেট ২০২২! এবারের বাজেটে কেন্দ্রের লক্ষ্য কী, সাধারণ মানুষের জন্য কী অপেক্ষা করছে
আর মাত্র কয়েক ঘণ্টা! ব্যস তারপর আবার খাতা কলম নিয়ে পুখানুপুঙ্খ বিশ্লেষণ করবেন আমজনতা। ২০২২-২০২৩ সালের বাজেট পেশ করবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। এবার তিনি চতুর্থ বাজেট পেশ করতে চলেছেন। অর্থমন্ত্রী এবারও কোন কাগজপত্র ছাড়াই অর্থাৎ ট্যাবের মাধ্যমে বাজেট পড়বেন। বাজেটে কী পেশ হতে চলেছে সেটা দেখার জন্য অধীর আগ্রহে রয়েছে সাধারণ মানুষ।

আসন্ন বাজেট পেশে কেন্দ্রের লক্ষ্য কী
আসন্ন বাজেট পেশে কেন্দ্রের লক্ষ্য কী কী! নতুন বছরে নতুন নতুন ভাবনা কেন্দ্রের। এবার কেন্দ্রীয় বাজেটের লক্ষ্য হবে রাজস্ব একীকরণ ও ড্রাইভিংয়ের খরচ কমানো এমনই তথ্য উঠে এল ব্যাঙ্ক অফ বরোদার অর্থনৈতিক গবেষণা থেকে। সেই সঙ্গে আরও জানা গিয়েছে ট্যাক্সের পরিবর্তন করা হবে। উৎপাদনযুক্ত স্কিমগুলির উচ্চ হার কমানো হতে পারে।

কোন কোন জিনিসের দিকে নজর আসন্ন বাজেটে
বন্ড বাজারের ঝুঁকি কমাতে, উচ্চ ঝুঁকিপূর্ণ পরিশোধের ঋণ কমাতে ১২ থেকে ১৩ ট্রিলিয়ন টাকার মধ্যে তা বজায় রাখা হবে। সমীক্ষায় দেখা গেছে ২০২২ থেকে ২০২৩ সালে রাজস্ব ঘাটতি ৬ শতাংশ থেকে ৬.২৫ শতাংশ মধ্যে হবে বলে আশা করা হচ্ছে। দেশের মোট ১৩ শতাংশ পণ্যের বাড়ার সামঞ্জস্য রাখা, যা কেন্দ্রের ১২.২ শতাংশ বৃদ্ধি পাবে ও অর্থনৈতিক ব্যয় আগামী বছরে ৪.৫ শতাংশ বৃদ্ধি পাবে বলে অনুমান করা হচ্ছে।

GPD অনুপাত থেকে কী জানা গেল
২০২২ সালে অর্থবছরে বিনিয়োগের লক্ষ্যমাত্রার একটি বড় অংশ পূরণ করা হবে বলে অনুমানে দেখা যাচ্ছে। আরও দেখা যাচ্ছে, পরের বছরে ৭৫০ বিলিয়ন টাকা প্রত্যাশিত বিনিয়োগ হতে পারে। আগামী বছরে বাজার ধারের মাধ্যমে রাজস্ব ঘাটতি পূরণ করা হবে আশা করা হচ্ছে। মোট কর রাজস্ব থেকে GPD অনুপাত ব্যাপকভাবে অপরিবর্তিত থাকবে বলে মনে করা হচ্ছে।

এবার কিসের ওপর বেশি নজর দিচ্ছে কেন্দ্র
GPD অনুপাত থেকে জানা যাবে আগামী বছরে মোট রাজস্বের ২২.২ ট্রিলিয়ন থেকে বেড়ে ২৬.৫ ট্রিলিয়ন টাকা হবে, যা এখণকার ইউনিয়ন বাজেটের অনুমান। আসন্ন বাজেটে ৫০ হাজার টাকার থেকে কর বাড়ানোর দিকে বিশেষ নজর দেওয়া হবে। এটি করলে খরচ, বিনিয়োগের ওপর কেন্দ্রিক নীতির মধ্যে একটি ভারসাম্য বজায় থাকবে।












Click it and Unblock the Notifications