৬.১৯ লাখ দরিদ্র পরিবারকে বিনামূল্যে রেশন সরবরাহের সিদ্ধান্ত ত্রিপুরা সরকারের
৬.১৯ লাখ দরিদ্র পরিবারকে বিনামূল্যে রেশন সরবরাহের সিদ্ধান্ত ত্রিপুরা সরকারের
করোনা রুখতে দেশজুড়ে জারি রয়েছে লকডাউন। বন্ধ সরকারি বেসরকারি প্রায় সমস্ত কর্মক্ষেত্র। বন্ধ বেশিরভাগ দোকানপাট, একাধিক মানুষ কার্যত কাজ হারিয়ে ঘরে বসে আছেন। এদিকে হেলে পড়েছে দেশের অর্থনীতিও। নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম ও প্রায় আকাশছোঁয়া। এমতাবস্থায় ৬.১৯ লাখ পরিবারকে এক মাস বিনামূল্যে রেশন দেওয়ার সিদ্ধান্ত নিল ত্রিপুরা সরকার।

শুধু বিপিএল নয় সমস্ত দরিদ্র পরিবারই পাবে এই সুবিধা
মঙ্গলবার রাজ্য মন্ত্রী পরিষদের বৈঠকের পর রাজ্যের আইনমন্ত্রী রতন লাল নাথ বলেন, পাব্লিক ডিস্ট্রিবিউশন সিস্টেম বা পিডিএসের রেকর্ড অনুসারে, রাজ্যে প্রায় ৫.৭৯ লাখ দরিদ্র পরিবার রয়েছে, এছাড়াও অন্তদয় অন্নপূর্ণা যোজনার আওতায় রয়েছে আরও ১.৯ লাখ পরিবার। এছাড়াও আরও ৫০,০০০ পরিবার যারা বিপিএল এবং অন্তদয় অন্নপূর্ণা যোজনার আওতায় নয়, তাদেরকেও আগামী এক মাস বিনামূল্যে রেশন সরবরাহের সিদ্ধান্ত নিয়েছে ত্রিপুরা সরকার।

এছাড়াও শিক্ষার্থী ও গর্ভবতী মহিলাদের জন্যেও থাকবে বিশেষ ব্যবস্থা
এছাড়াও মিডডেমিলের উপভোক্তা শিক্ষার্থী এবং গর্ভবতী মহিলাদের জন্য প্রতিদিনের ভিত্তিতে খাবারের ব্যবস্থা করা হবে। এবং প্রায় ৭৫ কোটি টাকা বরাদ্দ করা হবে সমস্ত সামাজিক সুরক্ষা জনিত কাজে।

তবুও দূর হচ্ছেনা চিন্তা
দেশজুড়ে ২১দিনের লকডাউনে কাজ হারা প্রায় লাখ লাখ শ্রমিক, দিনমজুর। না মজুত আছে অর্থ না খাদ্য। হঠাৎ এই ভাইরাসের প্রাদুর্ভাবে ইতিমধ্যেই কপালে ভাঁজ খেটে খাওয়া মানুষের, এরমধ্যেই ত্রিপুরা সরকারের এই সাহায্যে আপাতত ১মাসের জন্য নিশ্চিন্ত অনেক দরিদ্র পরিবারই।












Click it and Unblock the Notifications