'কংগ্রেসের উচ্চ নেতৃত্ব একজন দুর্বল মুখ্যমন্ত্রী চান', ঘুরিয়ে রাহুল-সোনিয়াদের তোপ সিধুর
'কংগ্রেসের উচ্চ নেতৃত্ব একজন দুর্বল মুখ্যমন্ত্রী চান', ঘুরিয়ে রাহুল-সোনিয়াদের তোপ সিধুর
২০২৪ সালের লোকসভা নির্বাচনের আগে যে সমস্ত রাজ্যের বিধানসভা নির্বাচন বাকি রয়েছে, তার মধ্যে অন্যতম হল পাঞ্জাব। নির্বাচনমুখী রাজ্যগুলির মধ্যে এখানেই একমাত্র ক্ষমতায় রয়েছে কংগ্রেস৷ রাজ্যটির ক্ষমতা ধরে রাখতে মরিয়া জাতীয় কংগ্রেস শিবির৷ আর কিছুদিন বাদ থেকেই শুরু হতে চলেছে পাঞ্জাব বিধানসভা নির্বাচন। সূত্রের খবর, আগামী রবিবারই কংগ্রেসের মুখ্যমন্ত্রী পদপ্রার্থীর নাম ঘোষণা করবেন রাহুল গান্ধী। তার আগে বৃহস্পতিবার কংগ্রেসের উচ্চ নেতৃত্বের বিরুদ্ধেই তোপ দাগলেন দলের রাজ্য সভাপতি নভজ্যোত সিং সিধু।

পাঞ্জাবের রাজনীতিতে এখন অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্র নভজ্যোত সিং সিধু। একদা ভারতীয় দলের নির্ভরযোগ্য ওপেনার এখন পাঞ্জাব কংগ্রেসের রাজ্য সভাপতিও বটে। সেই তিনিই এবার নিজের সমর্থকদের মাঝে বললেন, 'উচ্চ নেতৃত্ব একজন দূর্বল মুখ্যমন্ত্রী চায় যে কিনা তাঁদের ইশারায় নাচতে পারবে। তোমরা এই রকম মুখ্যমন্ত্রী চাও?' জবাবে সিধুর সমর্থনে স্লোগান তোলেন কর্মী-সমর্থকরা। এই মন্তব্যে সিধু কোনও নেতার নাম না নিলেও বিশেষজ্ঞদের মতে, এটি গান্ধী পরিবারের বিরুদ্ধেই তোপ।
পাঞ্জাবের রাজনীতি নিয়ে যাঁরা অল্পবিস্তর খোঁজখবর রাখেন৷ তাঁরা জানেন, প্রাক্তন মুখ্যমন্ত্রী অমরিন্দর সিংয়ের সঙ্গে নভজ্যোত সিং সিধুর বিবাদ ঠিক কোন পর্যায়ে পৌঁছেছিল। অনেকেই মনে করেছিলেন অমরিন্দর সিংয়ের পর মুখ্যমন্ত্রিত্ব পেতে চলেছেন নভজ্যোত সিং সিধু। তবে বাস্তবে এমনটা ঘটেনি৷ চরনঞ্জিত সিং চান্নিকে দেওয়া হয়েছে সেই পদ। এরপরে নতুন মুখ্যমন্ত্রীর সঙ্গেও সিধুর বিবাদ চরমে উঠেছে।
বিশেষজ্ঞদের একটা অংশের মতে, এখনও চরনঞ্জিত সিং চান্নিতেই ভরসা রাখছে কংগ্রেস নেতৃত্ব৷ আর এই কারণেই পঞ্জাব বিধানসভা নির্বাচনে মোট দু'টি আসন থেকে লড়তে বলা হয়েছে তাঁকে। যাতে একটিতে হেরে গেলেও অন্যটিতে জিতে যাওয়ার সম্ভাবনা বজায় থাকে৷ অন্যদিকে সিধু এতদিন ধরে প্রচার করছিলেনই। প্রচার কাজ থামিয়ে গতকাল তাঁকে বৈষ্ণোদেবী মন্দিরে পুজো দিতে দেখা গিয়েছে।
-
অধীর চৌধুরীর প্রচারে উত্তেজনা বহরমপুরে, কংগ্রেস-তৃণমূল কর্মীদের মধ্যে সংঘর্ষ -
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
জ্বালানি সংকট! বাংলাদেশে অফিস ও দোকানের সময় কমানোর পাশাপাশি বিয়ের আলোকসজ্জাতেও বিধিনিষেধ -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
পক্ষপাতিত্বের অভিযোগ! পানিহাটির সেক্টর অফিসার অতনু চক্রবর্তীকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন











Click it and Unblock the Notifications