দিল্লি বিধানসভা নির্বাচন ২০২০ : ‌জল ও বিদ্যুৎকে হাতিয়ার করেই মসনদে বসতে চায় তিন দল

‌জল ও বিদ্যুৎকে হাতিয়ার করেই দিল্লির মসনদে বসতে চায় তিন দল

দিল্লি বিধানসভার মসনদের লড়াইয়ে ময়দানে নেমে পড়েছে তিন দল। প্রত্যেকই চাইছে দিল্লিবাসীর মন জয় করে বিধানসভা নির্বাচন উতরে যেতে। আপ, বিজেপি ও কংগ্রেস তাই কোমর বেধে নেমে পড়েছে নির্বাচনী প্রচারে। এ বছর নির্বাচনের হাতিয়ার জল ও বিদ্যুৎ। দিল্লি বিধানসভা নির্বাচনে ফের ক্ষমতায় আসলে আম আদমি পার্টি সরকারি সহায়তা করবে বিদ্যুৎ ও জলের শুল্কে। বিদ্যুতে প্রথম ২০০ ইউনিট ও ২০ হাজার লিটার জল বিনামূল্যে দেওয়া হবে। এ বছর দিল্লির বিধানসভা নির্বাচনে এই দুই ক্ষেত্রেই প্রতিশ্রুতি দিয়েছে বিজেপি ও কংগ্রেসও। আগমী ৮ ফেব্রুয়ারি দিল্লিতে বিধানসভা নির্বাচন ও ১১ ফেব্রুয়ারি গণনা।

বিজেপি প্রস্তুত করছে সংকল্প পত্র

বিজেপি প্রস্তুত করছে সংকল্প পত্র

দিল্লির বিজেপি প্রধান মনোজ তিওয়ারি জানিয়েছেন যে তাদের দল বিনামূল্যে দিল্লিবাসীকে ২৫ হাজার লিটার জল দেবে এবং তা ভালো মানের। অন্যদিকে সম্প্রতি কংগ্রেসও ঘোষণা করেছে যে তাদের দল বিধানসভায় ক্ষমতায় আসলে ৬০০ ইউনিট বিদ্যুৎ দেবে বিনামূল্যে এবং রাজধানীতে বিদ্যুতের ঘাটতি পূরণের জন্য পাওয়ার প্ল্যান্টও বসানো হবে। কংগ্রেস এও জানিয়েছিল যে ক্ষুদ্র ব্যবসায়ীরাও সরকারি সহযোগিতা হিসাবে ২০০ ইউনিট বিদ্যুৎ বিনামূল্যে পাবে। দিল্লিতে বিজপি শাসিত কেন্দ্র সরকার কি কি কাজ করেছে তার জন্য গেরুয়া শিবির নিয়ে আসতে চলেছে ছে সংকল্প পত্র। এক শীর্ষ বিজেপি নেতা জানিয়েছেন যে এই দুই ক্ষেত্রের সরকারি সহযোগিতা নিয়েই নির্বাচনী আসরে লড়া হবে। তিনি বলেন, ‘‌ভর্তুকির সুবিধা কেবল দরিদ্র মানুষের মধ্যে সীমাবদ্ধ নয়। জনগণকে জানানো গুরুত্বপূর্ণ যে এই সরকার কেবল গত তিন মাস কাজ করেছে। গত ৫৭ মাস ধরে, এরা কিছুই করেনি।'‌ সংকল্প পত্র প্রসঙ্গে বিজেপির মনোজ তিওয়ারি বলেন, ‘‌জল ও বিদ্যুতে যে ভর্তুকি পাচ্ছে তা আমরা বন্ধ করব না। আমরা শুধু বেশি ভতুর্কি দেব তা নয় মানুষ যাতে তাঁর বাড়িতে পরিষ্কার পানীয় জল পান তারও প্রতিশ্রুতি দেব। বর্তমানে দিল্লিবাসী বিষ জল পান করছেন। আমরা ২৫ হাজার লিটার জল বিনামূল্যে দেব। আমরা এও নিশ্চিত করব যে দিল্লি জল বোর্ড এর জন্য যাতে কোনও লোকসানের মুখে না পড়ে।'‌

এর পাশাপাশি নির্দিষ্ট কিছু এলাকায় জল, বিদ্যুৎ, শিক্ষা, স্বাস্থ্য এবং উন্নয়নের পরিকাঠামোরও বিকাশ করা হবে বলে বিজেপি জানিয়েছে। বিজেপি কেন্দ্রের আয়ুষ্মান ভারত প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে উন্নত স্বাস্থ্যসেবা সরবরাহের প্রতিশ্রুতিকে রক্ষা করতে চলেছে, যা সরকারি হাসপাতাল ও স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে বিনামূল্যে চিকিৎসার সুবিধা পাওয়া যাবে। কিন্তু দিল্লির শাসক দল আপ এই সুবিধা নিতে অস্বীকার করে।

কংগ্রেসের আশ্বাস

কংগ্রেসের আশ্বাস

কংগ্রেসের পক্ষ থেকেও জানানো হয়েছে যে তারা ক্ষমতায় এলে বিদ্যুৎ ও জলের ক্ষেত্রে ভর্তুর্কি দেওয়া হবে। যে দলটি গত ১৫ বছর দিল্লির মাটি আঁকড়ে ছিল, সেই দলটি ফের ক্ষমতায় ফেরার আশা নিয়ে দিল্লিবাসীকে ৬০০ ইউনিট বিদ্যুৎ বিনামূল্যে দেওয়ার আশ্বাস দিয়েছে। রাজধানীর কংগ্রেসের মুখপাত্র মুকেশ শর্মা বলেন, ‘কেজরিওয়াল সরকার, যা জনগণের অর্থ বিদ্যুৎ বিচ্ছিন্ন করার জন্য ব্যবহার করে আসছে, আমরা ভোক্তাদের ৬০০ ইউনিট পর্যন্ত স্বস্তি দেব।‌ যদি কংগ্রেস ক্ষমতায় আসে তবে ভর্তুকি সরাসরি চলে যাবে উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে। আমাদের ইস্তেহারে আসন্ন বিধানসভার এটাই প্রধান বিষয়।'‌

শেষ পাঁচ বছরে ব্যর্থ আপ

শেষ পাঁচ বছরে ব্যর্থ আপ

রাজনৈতিক বিশ্লেষক তথা রামযশ কলেজের রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক তনভির এয়জাজ বলেন, ‘আপ সরকার শেষ পাঁচ বছরে নির্বাচনের সময় যে প্রতিশ্রুতি দিয়েছিল তা রক্ষা করতে ব্যর্থ হয়েছে, যার ফলে জল, বিদ্যুৎ, শিক্ষা ও স্বাস্থ্য এই চার ক্ষেত্রে আপ সরকার দিল্লির বিরোধী দলগুলিকে মনোনিবেশ করতে বাধ্য করেছিল। যখন রাজনৈতিক দলগুলি কোনও কিছুর প্রতিশ্রুতি দেন, তার অর্থ মানুষ সেই দলের ইস্তেহারকে বিশ্বাস করে তাদের ভোট দিচ্ছেন। লোকসভা নির্বাচনের সময় প্রতি বছর কমপক্ষে ৭২ হাজার উপার্জনের প্রকল্পটির প্রতিশ্রুতি বেশ ভালো ছিল।'‌ প্রসঙ্গত, ২০১৩ ও ২০১৫ সালের বিধানসভা নির্বাচনে কংগ্রেস-বিজেপি বিদ্যুতে ভর্তুকি দেওয়ার প্রতিশ্রুতি দিয়েচিল এবং আপ পরিস্কার জল দেওয়ার আশ্বাস দেয়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+