অগাষ্টেই তৃতীয় ঢেউ, দৈনিক সংক্রমণ ছাড়াতে পারে ১ লক্ষের গণ্ডি! আগাম পূর্বাভাসে বাড়ছে আতঙ্ক
গত কয়েক সপ্তাহে দেশজুড়ে অনেকটাই কমেছে টিকাকরণের গতি। এদিকে সম্প্রতি করোনার দ্বিতীয় ঢেউয়ের তীব্রতা খানিক কমলেও নতুন করে আতঙ্কের বাড়াতে শুরু করেছে করেছে তৃতীয় ঢেউ। এমতাবস্থায় ফের উদ্বেগ কথা শোনাল ইন্ডিয়ান কাউন্সিন অফ মেডিকেল রিসার্চ বা আইসিএমআর। প্রসঙ্গত উল্লেথ্য, অগাষ্ট থেকে অক্টোবরের মধ্যেই যে ভারতে তৃতীয় ঢেউ আছড়ে পড়তে চলেছে সে কথা আগেই জানিয়েছিলেন বিশষজ্ঞরা।

১ লক্ষের বেশি দৈনিক সংক্রমণ
যদিও আইসিএমআর-র দাবি অগাষ্টেই দেখা যাবে তৃতীয় ঢেউয়ের ঘনঘটা। এমনকী যার জেরে ভারতে ফের ১ লক্ষের বেশি দৈনিক সংক্রমণ দেখা যেতে পারে। তবে আশার কথা এই যে অনেক বিশেষজ্ঞই বলছেন দ্বিতীয় ঢেউয়ের মতো এতটা প্রাণঘাতী ও সংক্রামক হবে না তৃতীয় ঢেউ। এমনকী এর তীব্রতাও আগের দুই পর্বের সংক্রমণের থেকে অনেকটা কম হবে বলে মত ভারতের কোভিড টাস্ক ফোর্সের প্রধান তথা নীতি আয়োগের (স্বাস্থ্য) সদস্য ডাঃ ভি কে পাল।

অগাষ্টের শেষেই আছড়ে পড়তে পারে তৃতীয় ঢেউ
অগাষ্টের শেষাশেষি করেই মূল তৃতীয় পর্বের কোভিড জোয়ার দেখা যেতে পারে বলে জানিয়েছেন আইসিএমআর-র গবেষক ডাঃ সমীরণ পান্ডা। সমীরণবাবু আইসিএমআর-র মহামারীবিদ্যা এবং সংক্রামক রোগ বিভাগের প্রধানের দায়িত্বে রয়েছেন। তাঁর মতে "বর্তমান পরিস্থিতি যেদিকে যাচ্ছে তাতে যদি করোনা ভাইরাসের নতুন অভিযোজন না হয়, নতুন স্ট্রেনের উদ্ভব না হয় তাহলে পরিস্থিতি খুব একটা খারাপ হবে না। খুব বেসশি হলে এইবারে প্রথম ঢেউয়ের মতো সংক্রমণের তীব্রতা দেখা যেতে পারে।"

কোন উপায়ে আগাম সংক্রমণের পূর্বাভাস?
তবে দৈনিক ১ লক্ষ সংক্রমণের ভবিষ্যতবাণী নিয়ে তাঁকে প্রশ্ন করা হলে তিনি জানান আগাম সংক্রণমের গতিপ্রকৃতি বুঝতে গাণিতিক মডেলের উপর জোর দিয়েছে আইসিএমআর। পাশে এই কাজে সাহায্য করেছে লন্ডনের ইম্পিরিয়াল কলেজের স্কুল অফ পাবলিক হেলথের গবেষকেরা। মূলত টিকাকরণের গতিুপ্রকৃতি ও সংক্রমণের ধার বুঝেই 'ভারতে কোভিড -১৯ এর তৃতীয় তরঙ্গের সম্ভাব্যতা: একটি গাণিতিক মডেল-ভিত্তিক বিশ্লেষণ' নামের এই গবেষণাপত্র তৈরি করেছেন তারা।

টিকাকরণ নিয়ে বাড়ছে উদ্বেগ
তবে তৃতীয় ঢেউয়ের তীব্রতা কমাতে যাথাযথ ভাবে কোভিড বিধি পালনের পাশাপাশি টিকাকরণে জোর দেওয়ার কথাও বলছেন সকলে। টিকাকরমে গতি না বাড়লে অচিরেই যে আক্রান্তের সংখ্যা বাড়বে তা বলাই বাহুল্য। এদিকে এখন পর্যন্ত করোনা টিকার দুটি ডোজ পেয়েছেন দেশের মাত্র ৫ শতাংশের কিছু বেশি মানুষ। এমতাবস্থায় তৃতীয় ঢেউয়ের আগাম পূর্বাভাসে ফের আতঙ্ক ছড়াতে শুরু করেছে জনমানসে।












Click it and Unblock the Notifications