অ-বিজেপি জোট তৈরির জন্য উদ্ধব ঠাকরের সঙ্গে দেখা করলেন তেলাঙ্গানার মুখ্যমন্ত্রী
অ-বিজেপি জোট তৈরির জন্য উদ্ধব ঠাকরের সঙ্গে দেখা করলেন তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী
দেশজুড়ে বিজেপি বিরোধিতার সুর চড়াচ্ছেন বিরোধীরা৷ যার একটি মুখ বঙ্গের মমতা বন্দ্যোপাধ্যায় হলে অন্যটি অবশ্যই
তেলাঙ্গানার মুখ্যমন্ত্রী কে. চন্দ্রশেখর রাও! সম্প্রতি উদ্ধব ঠাকরের সঙ্গে দেখা করবেন কেসিআর৷ ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টির বিভিন্ন জনবিরোধী নীতির বিরুদ্ধে প্রচারের অংশ হিসাবে তার মহারাষ্ট্রে শিবসেনা প্রধান উদ্ধব ঠাকরে এবং জাতীয়তাবাদী কংগ্রেস পার্টি (এনসিপি) সুপ্রিমো শরদ পাওয়ারের সাথে দেখা করতে রবিবার মুম্বাই রওনা হয়েছেন কেসিআর। এদিন রাও তার দলের নেতাদের সঙ্গে হায়দরাবাদের বেগমপেট বিমানবন্দর থেকে মুম্বাইয়ের উদ্দেশ্যে রওনা দেন৷

মুম্বাইতে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক রয়েছে রাও-এর, তেলাঙ্গানা রাষ্ট্র সমিতির (টিআরএস) সূত্র জানিয়েছে, পিটিআই জানিয়েছে। ঠাকরের সঙ্গে বৈঠকের পরে পাওয়ারের বাসভবনে যাবেন এবং জাতীয় রাজনৈতিক বিষয় নিয়ে আলোচনা করবেন কেসিআর এমনটাই জানা গিয়েছে৷ এরপরই তিনি হায়দরাবাদে ফিরবেন। সূত্র মারফৎ জানা গিয়েছে গত সপ্তাহে ফোনে কথা বলার সময়ঔ রাওকে আমন্ত্রণ জানিয়েছিলেন উদ্ধব। সম্প্রতি কেসিআর বেশ কয়েকটি বিষয়ে বিজেপি এবং কেন্দ্রের সমালোচনা করেছেন৷
প্রসঙ্গত, মহারাষ্ট্রের ক্ষমতাসীন শিবসেনার সভাপতি ঠাকরে, বিজেপির কথিত জনবিরোধী নীতির বিরুদ্ধে জোটের সম্ভাবনা বাঁচিয়ে রাখতে কেসিআর-এর লড়াইকে সম্পূর্ণ সমর্থন করেছেন। কেসিআর-এর সঙ্গে সাক্ষাৎ-এর সময় এই বিষয়ে ভবিষ্যতের পদক্ষেপ নিয়ে আলোচনা করা হবে বলেও জানিয়েছেন ঠাকরে৷ বিভাজনকারী শক্তির হাত থেকে দেশকে রক্ষা করার জন্য সঠিক সময়ে তার আওয়াজ তুলেছেন বলেও জানিয়েছেন কেসিআর।
অন্যদিকে দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী এবং জনতা দলের প্রধান এইচ ডি দেবগৌড়া সম্প্রতি কেসিআরকে ডেকেছিলেন এবং আগামী সময়ে বিজেপি বিরোধী লড়াইয়ে তাঁকে সমর্থন জানিয়েছেন বলেও জানা গিয়েছে৷ মহারাষ্ট্র আসার আগেই তেলাঙ্গানার মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন যে তিনি শীঘ্রই মহারাষ্ট্র এবং পশ্চিমবঙ্গের বিজেপি বিরোধী শক্তি উদ্ধব ঠাকরে এবং মমতা ব্যানার্জির সঙ্গে দেখা করে যথাক্রমে কেন্দ্রে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন সরকারের বিরুদ্ধে বিভিন্ন রাজনৈতিক দলকে একত্রিত করার চেষ্টা করবেন৷












Click it and Unblock the Notifications