নমস্তে ট্রাম্প: তাজমহল প্রেরণা দেয়, তাজের ভিজিটার্স বুকে লিখলেন ট্রাম্প

নমস্তে ট্রাম্প: তাজমহল প্রেরণা দেয়, তাজের ভিজিটার্স বুকে লিখলেন ট্রাম্প

প্রেমের প্রতীক হিসাবে ধরা হয় আগ্রার তাজমহলকে। ১৬৩১ সালে শাহজাহানের স্ত্রী মুমতাজের মৃত্যুর পর তাঁর স্মৃতিতে গড়ে উঠেছিল এই প্রেমের শৌধটি। আর ঝটিকা ভারত সফরে এসে সেই তাজ দর্শন করবেন না ডোনাল্ড ট্রাম্প তা হয় না। সোমবার গোধূলি লগ্নে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাঁর স্ত্রী তথা ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পকে নিয়ে তাজমহল ঘুরে দেখলেন। ১৭ শতকে শতকের মুঘল যুগের এই কীর্তি দেখে মুগ্ধ ট্রাম্প। ভিজিটার্স বুকে লিখলেন, '‌প্রেরণা দেয় তাজমহল। সবার সম্ভ্রম আদায় করে নেয় তাজমহল। ভারতের বৈচিত্রময় ঐতিহ্যের সাক্ষী এই তাজমহল। ভারতকে ধন্যবাদ।’‌ তাজ দর্শনে ট্রাম্প–মেলানিয়ার সঙ্গে ছিলেন কন্যা ইভাঙ্কা ও জামাতা জ্যারেন কুশনার।

ভারতের প্রেমে পড়েছেন মার্কিন প্রেসিডেন্ট

ভারতের প্রেমে পড়েছেন মার্কিন প্রেসিডেন্ট

তাজ চত্ত্বর শুধু ঘুরেই দেখেন না সস্ত্রীক ট্রাম্প, তাঁদের তাজমহলের ইতিহাস ও গুরুত্ব সবিস্তারে বরঞণনা করা হয়। মার্কিন প্রেসিডেন্টের আগ্রা সফর ও তাজ দর্শন করায় স্থানীয় মানুষের মধ্যে তা ব্যাপক কৌতুহলের উদ্রেক করেছে। কিছু কিছু দোকানে দেখা গেল ট্রাম্পকে স্বাগত জানানোর জন্য ব্যানার টাঙিয়ে রেখেছে, যেখানে লেখা ভারতে স্বাগত ট্রাম্পকে। ট্রাম্প নিজেও তাজমহল দর্শনের পর নিজের আবেগ প্রকাশ করেছেন টুইটারে। তিনি হিন্দিতে লিখেছেন, ‘‌ফার্স্ট লেডি ও আমি এই দেশের প্রতিটি নাগরিককে একটি বার্তা দেওয়ার জন্য বিশ্বজুড়ে ৮,০০০ মাইল ভ্রমণ করেছি। আমেরিকা ভারতকে ভালোবাসে, আমেরিকা ভারতকে শ্রদ্ধা করে এবং আমেরিকাবাসী ভারতবাসীর সবসময়ই সত্য এবং প্রতিশ্রুতিবদ্ধ বন্ধু হবে।'‌

তাজমহলে সূর্যাস্ত দেখেন ট্রাম্প–মেলানিয়া

তাজমহলে সূর্যাস্ত দেখেন ট্রাম্প–মেলানিয়া

খেরিয়া এয়ারবেস থেকে ট্রাম্পের ৩০টি কনভয় তাজ মহল সংলগ্ন হোটেল ওবেরয় অমলবিলাসে যায়। যেখানে ট্রাম্পকে স্বাগত জানানোর জন্য উপস্থিত ছিলেন ১৫ হাজার পড়ুয়া। তাজমহল দর্শনের সময় ট্রাম্প এবং মেলানিয়া খুবই সুন্দর সময় উপভোগ করেন। সন্ধ্যার সময় তাজমহলের রূপ এবং ঠাণ্ডা বাতাস পরিবেশকে আরও মনোরম করে তুলেছিল। তাজের সামনে সস্ত্রীক ট্রাম্প ছবি তোলার জন্য পোজও দেন। রাষ্ট্রপুঞ্জের ঘোষণা করা ঐতিহ্য স্মৃতিশৌধে সূর্যাস্ত দেখেন ট্রাম্প ও মেলানিয়া। একঘণ্টা থাকার পর তাঁরা হোটেলে ফিরে আসেন।

মার্কিন প্রেসিডেন্টজের তাজমহল দর্শন

মার্কিন প্রেসিডেন্টজের তাজমহল দর্শন

২০০০ সালে তৎকালিন মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটন তাঁর মেয়ে চেলসিয়া ক্লিনটনের সঙ্গে তাজমহল দর্শন করেছিলেন। এর আগে ১৯৫৯ সালে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডেভিড ডোয়াইট আইজেনহাওয়ার প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরুর সঙ্গে তাজ দর্শন করেছিলেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+