শবরীমালা মামলায় শীঘ্রই সাত বিচারপতির সাংবিধানিক বেঞ্চ গঠন সুপ্রিম কোর্টের

শবরীমালা মামলায় শীঘ্রই সাত বিচারপতির সাংবিধানিক বেঞ্চ গঠন সুপ্রিম কোর্টের

শুক্রবার সুপ্রিম কোর্ট জানায় শবরীমালা মন্দির ইস্যুতে ২০১৮ সালের আদেশ "চূড়ান্ত নয়" কারণ এই ক্ষেত্রে একাধিক মামলা এখনও বিচারাধীন রয়েছে। এই মামলার পরবর্তী শুনানির জন্য দ্রুত সাত বিচারপতির বিশেষ একটি সাংবিধানিক বেঞ্চেও তৈরি করা হবে বলে জানায় সুপ্রিম কোর্ট।

শবরীমালা মন্দিরে মহিলাদের প্রবেশাধিকার নিয়ে ইতিমধ্যেই সুপ্রিম কোর্টে দুটি পিটিশন জমা দেন নারী অধিকার রক্ষা কর্মী বিন্দু আম্মিনি এবং ফাতিমা এ এস। সেই মামলার পরিপ্রেক্ষিতেই এদিন ভারতের প্রধান বিচারপতি এস এ বোবদের নেতৃত্বাধীন তিন সদস্যের সাংবিধানিক বেঞ্চ এ কথা জানায়।

শবরীমালা মামলায় শীঘ্রই সাত বিচারপতির সাংবিধানিক বেঞ্চ গঠন সুপ্রিম কোর্টের


প্রসঙ্গত শবরীমালা মন্দিরে মহিলাদের প্রবেশাধিকারের ইস্যুটি গত মাসেই সাত বিচারপতির বিশেষ সাংবিধানিক বেঞ্চে পাঠানোর সিদ্ধান্ত নেয় সুপ্রিম কোর্ট। এর আগে ১০ থেকে ৫০ বছর বয়সী কোনও ঋতুমতী মহিলা মন্দির চত্বরে প্রবেশ করতে পারতেন না। ২০১৮ সালের একটি রায়ে দীর্ঘদিনের সেই ধর্মীয় প্রথা ভেঙে যে কোনও বয়সী মহিলাদের মন্দিরে প্রবেশাধিকার দেয় দেশের সর্বোচ্চ ন্যায়ালয়। সুপ্রিম কোর্টের সেই রায়ের পর উত্তাল হয় গোটা দেশ। বাম শাসিত কেরালায় সুপ্রিম কোর্টের এই রায়ের বিরুদ্ধে প্রতিবাদে সামিল হয় বিজেপিও। আগের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে দায়ের হয় একাধিক রিভিউ পিটিশন।

এই প্রসঙ্গে প্রধান বিচারপতি বলেন, “শবরীমালা মন্দিরে মহিলাদের প্রবেশাধিকার নিয়ে ইতিমধ্যেই একটি রায় দেওয়া হয়েছে। তবে এটিও সমান সত্য যে বিষয়টি একটি বৃহত্তর বেঞ্চের কাছে পাঠানো হয়েছে করা হয়েছে। আমরা এর ফলে কোনও হিংসার ঘটনা চাই না।”

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+