পুলিশ ও নেতাদের অনৈতিক বোঝাপড়া ধরতে নতুন কমিটি গঠনের ভাবনা সুপ্রিম কোর্টের

পুলিশ ও নেতাদের অনৈতিক বোঝাপড়া ধরতে নতুন কমিটি গঠনের ভাবনা সুপ্রিম কোর্টের

প্রভাবশালী নেতা ও পুলিশ কর্মীরা একসঙ্গে বিভিন্ন অনৈতিক কাজে জড়িয়ে পড়েন, এরকম অভিযোগ অনেকেই করে থাকেন৷ এবার রাজনৈতিক নেতা এবং আমলাদের বিশেষ করে পুলিশ কর্মকর্তাদের মধ্যে অনৈতিক সম্পর্ককে চিহ্নিত করতে নতুন কমিটি আনার কথা ভাবছে সুপ্রিম কোর্ট৷ দেশের সর্বোচ্চ আদালত শুক্রবার জানিয়েছে বিশেষ করে নেতাদের থেকে প্রভাবিত হয়ে পুলিশ অফিসার-কর্মীদের দ্বারা অত্যাচারের অনেক অভিযোগই জমা পড়ছে৷ এই অভিযোগগুলি পরীক্ষা করার জন্য দেশের উচ্চ আদালতের প্রধান বিচারপতিদের নেতৃত্বে স্থায়ী একটি কমিটি গঠনের কথা ভাবছে।

পুলিশ ও নেতাদের অনৈতিক বোঝাপড়া ধরতে নতুন কমিটি গঠনের ভাবনা সুপ্রিম কোর্টের

সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এন ভি রামানা বলেন, আমার কাছে অনেক কিছুই সংরক্ষিত হয়েছে৷ প্রধানত আমলাতন্ত্রে সারা দেশে কীভাবে পুলিশ আধিকারিকরা আচরণ করছেন সে বিষয়ে নানা তথ্য রয়েছে৷ আমি এক সময় উচ্চ আদালতের প্রধান বিচারপতিদের নেতৃত্বে আমলাদের, বিশেষ করে পুলিশ আধিকারিকদের বিরুদ্ধে নৃশংসতার অভিযোগগুলি পরীক্ষা করার জন্য স্থায়ী কমিটি তৈরির কথা ভাবছিলাম। যদিও এখনই সেই কমিটি গঠনের কথা ভাছি না৷

সম্প্রতি ছত্তিশগড় পুলিশ একাডেমির সাসপেন্ড ডিরেক্টর সিনিয়র আইপিএস অফিসার গুর্জিন্দর পাল সিংয়ের বিরুদ্ধে তিনটি পৃথক মামলার শুনানি করার সময় দেশের প্রধান বিচারপতি নতুন কমিটির প্রয়োজনীয়তার বিষয়ে চিন্তা করেছেন। সরকারের পক্ষ থেকে এই এসপির বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ, চাঁদা আদায়ের মতো বিষয়ে অভিযোগ নিয়ে তিনটি এফআইআরের দায়ের হয়েছে৷

মামলার শুরুতেই সিনিয়র অ্যাডভোকেট এফ এস নরিমন রাষ্ট্রদ্রোহের মামলায় প্রাক্তন পুলিশকর্তা সিংয়ের পক্ষে আদালতে উপস্থিত হয়ে বলেন যে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং বিজেপি নেতার ষড়যন্ত্র সামিল হতে অস্বীকার করার জন্যই তাঁর মক্কেল এবং প্রাক্তন পুলিশ কর্তার বিরুদ্ধে এই সব ভয়ঙ্কর অভিযোগ করা হয়েছে। আরেকজন সিনিয়র অ্যাডভোকেট বিকাশ সিং, যিনি দুর্নীতি এবং চাঁদাবাজির মামলায় পুলিশ কর্মকর্তার প্রতিনিধিত্ব করছেন।

তিনি বলেন, সম্প্রতি শীর্ষ আদালত থেকে সুরক্ষা পাওয়ার পর, রাজ্য সরকার ১২ সেপ্টেম্বর জোর করে চাঁদার জুলুমের অপরাধের জন্য জামিন অযোগ্য ধারায় আরও একটি এফআইআর করেছে, মূলত ২০১৬ সালের একটি ঘটনার জন্য। এই সব বিষয় উল্লখ করে কোর্টের কাছে বিশেষ আবেদন করেন গুর্জিন্দর পাল সিংয়ের উকিল তিনি তার মক্কেলকের সুরক্ষা কবচ দাবি করেছেন কোর্টের কাছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+