Supreme Court: চাইলেই সব ব্যক্তিগত সম্পত্তি অধিগ্রহণ করতে পারবে না সরকার, ঐতিহাসিক রায় সুপ্রিম কোর্টের
Supreme Court: সমস্ত ব্যক্তিগত সম্পত্তি (Private Properties) সরকার অধিগ্রহণ করতে পারবে না। মঙ্গলবার এক মামলার শুনানিতে গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের। সম্পত্তি অধিগ্রহণের (Properties Take over) ক্ষেত্রে রাজ্যগুলির সীমিত ক্ষমতা রয়েছে বলে জানিয়ে দিল শীর্ষ আদালত। মঙ্গলবার প্রধান বিচারপতির নেতৃত্বাধীন নয় সদস্যের বেঞ্চ ওই রায় ঘোষা করে।
ব্যক্তিগত সম্পত্তিকে কোনওভাবেই রাষ্ট্রের আওতায় আনার ক্ষমতা নেই বলে আদালতে দাবি করেন মুম্বইয়ের প্রপার্টি ওনার্স অ্যাসোসিয়েশনের প্রতিনিধিরা। এনিয়ে আবেদনে সংবিধানের ৩৯বি ও ৩১সি ধারার উল্লেখ করেন তারা। এই দুই ধারায় ব্যক্তিগত সম্পত্তি অধিগ্রহণের সরকারি বৈধতা থাকতে পারে না বলে কোর্টে সওয়াল করেন আবেদনকারীরা।

ওই দুই আইনে বলা রয়েছে সাধারণ মানুষের কল্যাণের (People's welfare) জন্য ব্যক্তিগত সম্পত্তি সরকার নিতে পারে। তবে এদিন সুপ্রিম কোর্ট জানায়, অধিগ্রহণের ক্ষেত্রে কিছু সীমাবদ্ধতা প্রযোজ্য হবে। সম্পত্তি অধিগ্রহণ করার আগে আদালতে সংশ্লিষ্ট সম্পত্তি নিয়ে বিচার হবে ও বিভিন্ন প্রেক্ষাপট বিবেচনা করে তবেই অনুমতি দেওয়া হবে।
প্রধান বিচারপতি (CJI) এদিন জানান, "ব্যক্তিগত যেকোনও সম্পদই গোটা জাতির উপাদান হিসেবে গণ্য হতে পারে না। সাধারণ সম্পদ রূপে জনমানসে তা বিলিয়ে দিতে পারে না সরকার। সম্পদের প্রকৃতি, বৈশিষ্ট্য, সমাজে তার প্রভাব এসব কিছু বিচার্য। এছাড়াও সংশ্লিষ্ট সম্পদের সঙ্গে যদিও সামাজিক রীতি বা কোনও বিশ্বাস জড়িয়ে থাকে, তবে তা নিয়েও আদালতে বিচার করা হবে।"
কোনও নিশ্চিত প্রমাণ ছাড়াই সম্পত্তি অধিগ্রহণের অনুমতি দেওয়া যাবে না বলেও সাফ জানায় শীর্ষ আদালত। এব্যাপারে রাজ্যগুলিকেও কোনও ব্যক্তি বা সংগঠনের সম্পত্তি অধিগ্রহণের অধিকারেও সীমারেখা টানল সুপ্রিম কোর্ট। ভারতে ব্যক্তিগত সম্পত্তির অধিকার রক্ষার ক্ষেত্রে এই রায় কার্যত একটি মাইলফলক।
এই রায়ে ব্যক্তিগত মালিকানার উপর সরকারের সীমাবদ্ধতা নিশ্চিতের পাশাপাশি জনগণের কল্যাণে তা চাইলেই ব্যবহার করা যাবে না,সেটিও নিশ্চিত করল সুপ্রিম কোর্ট। যার জেরে সম্পত্তির অধিকারবোধ রক্ষা ও সামাজিক উন্নয়নে ভারসাম্য আনতে গূরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এই রায়।












Click it and Unblock the Notifications