রাষ্ট্রদ্রোহের মামলাগুলির বিষয়ে সিদ্ধান্ত নিতে কেন্দ্রকে ২৪ ঘন্টা সময় বেঁধে দিল সুপ্রিম কোর্ট

রাষ্ট্রদ্রোহের মামলাগুলির বিষয়ে সিদ্ধান্ত নিতে কেন্দ্রকে ২৪ ঘন্টা সময় বেঁধে দিল সুপ্রিম কোর্ট

ভারতীয় দণ্ডবিধির ১২৪এ ধারায় পরিবর্তন আনার কথা সুপ্রিমকোর্টকে আগেই জানিয়েছিল কেন্দ্র সরকার৷ এবং ১২৪এ ধারা প্রয়োজনীয় পরিমার্জনগুলি না হওয়া পর্যন্ত রাষ্ট্রদোহের নতুন কোনও মামলা না নেওয়ার অনুরোধ করেছিল কেন্দ্র৷ এবার নিয়ে কেন্দ্র সরকারের স্পষ্ট বক্তব্য জানতে চেয়ে ২৪ ঘন্টা সময় বেঁধে দিল সুপ্রিম কোর্ট! সুপ্রিম কোর্ট মঙ্গলবার কেন্দ্রকে ২৪ ঘন্টা সময় দিয়েছে আদালতকে স্পষ্টভাবে জানানোর জন্য যে আপাতত সমস্ত রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলকে রাষ্ট্রদ্রোহের মামলাগুলি স্থগিত রাখার নির্দেশ দেওয়া কি না?

কেন্দ্রের প্রস্তাবে সম্মত সুপ্রিম কোর্ট!

কেন্দ্রের প্রস্তাবে সম্মত সুপ্রিম কোর্ট!

সুপ্রিম কোর্টের দাবি মতো বুধবারই এ বিষয়ে জবাব দেবে কেন্দ্র।অন্যদিকে কেন্দ্রীয় আইনসভা ১২৪এ আইনি পুনরায় পরীক্ষা না করা পর্যন্ত শুনানি পিছিয়ে দেওয়ার কেন্দ্রের প্রস্তাবে সম্মত হয়েছে সুপ্রিমকোর্ট! এর আগে, আদালত কেন্দ্রের তরফের সলিসিটর জেনারেল তুষার মেহতাকে জিজ্ঞাসা করেছিল, রাষ্ট্রদ্রোহ আইনটি পুনর্বিবেচনার জন্য কত সময় লাগবে এবং সরকার কীভাবে এর অপব্যবহার মোকাবেলা করবে? এক দিন আগে, কেন্দ্র সরকার জানিয়েছে যে এই ব্রিটিশ আমলের আইনটি নিয়ে আবারও আলোচনা শুরু হয়েছে, নতুন পরিবর্তন আনার বিষয়ে স্বচেষ্ট রয়েছে সরকার৷ তাই আদালতকে এই বিষয়ে তার কোনও আবেদনের শুনানি না করার জন্য অনুরোধ করা হয়েছে

রাষ্ট্রদ্রোহ আইনের অপব্যবহার হচ্ছে!

রাষ্ট্রদ্রোহ আইনের অপব্যবহার হচ্ছে!

মেহতা বলেছিলেন যে আইনটির পুনর্বিবেচনা জন্য আলোচনা চলছে। সুপ্রিম কোর্ট কেন্দ্র জানিয়েছে যে তাদের উদ্বেগ রয়েছে যে রাষ্ট্রদ্রোহ আইনের অপব্যবহার হচ্ছে! শীর্ষ আদালত পরামর্শ দিয়েছে যে কেন্দ্র পুনর্বিবেচনার কাজটি ৩-৪ মাসের মধ্যে সম্পূর্ণ করতে পারে এবং রাজ্য সরকারগুলিকে নির্দেশ দিতে পারে যে আইপিসির ১২৪এ এর অধীনে বিষয়গুলিতে ততক্ষণ পর্যন্ত কোনও মামলা গ্রহণ করা হবে না৷ আদালতে অ্যাটর্নি জেনারেল নিজেই বলেছিলেন যে হনুমান চালিসা পাঠ করার মতো করার মতো বিষয়কেও রাষ্ট্রদ্রোহের মধ্যে আনা হচ্ছে, যা পুরো বিষয়টিকে অন্যদিকে নিয়ে যাচ্ছে!

কী বলছেন প্রবীন আইনজীবী কপিল সিবাল?

কী বলছেন প্রবীন আইনজীবী কপিল সিবাল?

সুপ্রিম কোর্টকে দেওয়া কেন্দ্রের হলফনামাতে বলা হয়েছে আইনের অপব্যবহার হচ্ছে। এ বিষয়ে সুপ্রিমকোর্ট কেন্দ্রের প্রতিনিধিকে বলেন, আপনি কীভাবে এর সমাধান করবেন? অন্যদিকে প্রবীণ আইনজীবী কপিল সিবাল বলেছেন যে এই বিষয়ে আদালতের অনুশীলন বন্ধ করা যাবে না কারণ আইনসভা ছ'মাস বা এক বছর পুনর্বিবেচনার সময় নেবে। তাই তিমি সুপ্রিম কোর্টকেই রাষ্ট্রদ্রোহ আইনের সাংবিধানিক বৈধতা পরীক্ষা করার জন্য অনুরোধ করেছেন৷

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+