রামসেতু নিয়ে সুব্রহ্মণ্যম স্বামীর আবেদন গ্রহণ করল সুপ্রিম কোর্ট
রামসেতু নিয়ে সুব্রহ্মণ্যম স্বামীর আবেদন গ্রহণ করল সুপ্রিম কোর্ট
রাম সেতুকে জাতীয় ঐতিহ্যের স্মৃতিস্তম্ভ ঘোষণা করার জন্য বিজেপি নেতা সুব্রহ্মণ্যম স্বামীর সুপ্রিম কোর্টে আবেদন করেছিলেন৷ বুধবার সুপ্রিম কোর্ট এই আবেদনের শুনানি করতে সম্মত হয়েছে। ভারতের প্রধান বিচারপতি এনভি রমনার সামনে দাখিল করা পিটিশনে স্বামী বলেছেন যে মামলাটি দীর্ঘকাল ধরে বিচারাধীন ছিল এবং এটি একটি একটি গুরুত্বপূর্ণ বিষয়। স্বামী জানিয়েছেন যে তিনি এই আবেদনটি আগের প্রধান বিচারপতি বোবদের কাছে পাঠিয়েছিলেন৷ এবং তিনিও মামলাটির গুরুত্ব অনুধাবন করেছিলেন৷ সম্প্রতি মামলাটির গুরুত্ব বুঝে প্রধান বিচারপতি রমনা মামলাটি গ্রহণ করেছেন৷

বিজেপি সাংসদ নিজেই সংবাদমাধ্যমকে জানিয়েছেন, ২৩ জানুয়ারী ২০২০-এ, আদালতের পক্ষ থেকে বলা হয়েছিল তিন মাস পরে আবেদনটি বিবেচনা করা হবে। কিন্তু কী এই রাম সেতু, আর কেনই বা রাম সেতু নিয়ে এতটা আগ্রহ দেখাচ্ছেন সুব্রহ্মণ্যম স্বামী? রাম সেতু যা অ্যাডামস ব্রিজ নামেও পরিচিত, তামিলনাড়ুর দক্ষিণ-পূর্ব উপকূল থেকে পামবান দ্বীপ বা রামেশ্বরম দ্বীপ এবং শ্রীলঙ্কার উত্তর-পশ্চিম উপকূলের কাছে মান্নার দ্বীপের মধ্যে চুনাপাথরের তৈরি একটি দেওয়াল।
ইউপিএ-১ সরকারে সেতুসমুদ্রম শিপ চ্যানেল প্রকল্প নেয়৷ যেটিতে 'রাম সেতু'র ক্ষতি হতে পারে ভেবেই পিআইএল আবেদনে রাম সেতুকে একটি জাতীয় স্মৃতিস্তম্ভ হিসাবে ঘোষণা করার বিষয়টি উত্থাপন করেছিলেম স্বামী। প্রথমবারের জন্য বিষয়টি সুপ্রিম কোর্টে পৌঁছেছিল ২০০৭ সালে। এর ফলে সে সময় সেতু সমুদ্রম প্রকল্পের কাজ স্থগিত হয়। কেন্দ্রের তরফে সে সময় বলা হয়েছিল আর্থ-সামাজিক অসুবিধাগুলি বিবেচনা করে এবং রাম সেতুর ক্ষতি না করে শিপিং চ্যানেল প্রকল্পের অন্য পথ খুঁজছে তারা। সে সময় সংশ্লিষ্ট মন্ত্রকের দায়ের করা হলফনামায় এটাও বলা হয়েছিল ভারত সরকার দেশের মানুষের স্বার্থে রাম সেতুকে কোনও রকম প্রভাবিত বা ক্ষতিগ্রস্ত না করে সেতুসমুদ্রম শিপ চ্যানেল প্রকল্পের বিকল্প পথ অন্বেষণ করতে চায়। যদিও এরপরও সেতুসমুদ্রম শিপিং চ্যানেল প্রকল্পটি কিছু রাজনৈতিক দল, পরিবেশবাদী এবং বেশ কয়েকটি হিন্দু ধর্মীয় গোষ্ঠীর প্রতিবাদের সম্মুখীন হয়েছে। যদিও এই প্রথম নয় এরকমই প্রচুর হিন্দু ধর্ম ও সংস্কৃতি সংক্রান্ত বিষয় নিয়ে সুপ্রিম কোর্ট ও হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন বিজেপি নেতা সুব্রহ্মণ্যম স্বামী।












Click it and Unblock the Notifications