সিএএ–এনআরসি নিয়ে দেশবাসী যে লড়াই তা স্বাধীনতার জন্য দ্বিতীয় সংগ্রাম, মন্তব্য কানহাইয়ার

সিএএ–এনআরসি নিয়ে দেশবাসী যে লড়াই তা স্বাধীনতার জন্য দ্বিতীয় সংগ্রাম, মন্তব্য কানহাইয়ার

সিএএ, এনআরসি ও এনআরপি নিয়ে ভারতীয়দের যে লড়াই তা স্বাধীনতার জন্য দ্বিতীয় সংগ্রাম দেশবাসীর। জানিয়েছেন সিপিআই নেতা তথা জেএনইউ ছাত্র পরিষদের প্রাক্তন সভাপতি কানহাইয়া কুমার।

সিএএ–এনআরসি নিয়ে দেশবাসী যে লড়াই তা স্বাধীনতার জন্য দ্বিতীয় সংগ্রাম, মন্তব্য কানহাইয়ার


বৃহস্পতিবার পাটনায় '‌সংবিধান বাঁচাও’‌ জনসভায় গিয়ে কানহাইয়া কুমার প্রকাশ্যেই জানান যে রাজনৈতিক উদ্দেশ্য সফল করতেই দিল্লিতে যে শাসক দল রয়েছে তারা এ ধরনের ঘৃণ্য কাজে তেল ঢালছে। তিনি বলেন, '‌কিন্তু বিহারে, আমরা এ ধরনের দল, যারা ধর্মান্ধ ও ধর্মের রাজনীতি করে, তাদের রেয়াত করব না। জনগণ এখন অরাজকতার মধ্যে পড়ে না যাওয়ার জন্য জাতির স্বার্থে সংবিধান বাঁচাতে চায়।’‌ কানহাইয়া কুমার আরও জানান যে ভারতের এখন নির্ভয় ভগত সিং, সমতা নিয়ে আসা বিআর আম্বেদকর ও একতার প্রতীক মহাত্মা গান্ধীকে প্রয়োজন, যাঁরা ফ্যাসিবাদী শক্তির অত্যাচারের বিরুদ্ধে লড়াই করবে।

কানহাইয়া কুমার অভিযোগ করেন, বেকারত্ব, দরিদ্র ও অন্য সমস্যার আধিক্য সাধারণ মানুষের জীবনকে নষ্ট করে দিচ্ছে কিন্তু দেশের বিজেপি শাসিত এনডিএ সরকার ধর্মের নামে দেশকে বিভক্ত করার জন্য উঠেপড়ে লেগেছে। মহাত্মা গান্ধীর নাতি তুষার গান্ধীও সমাবেশে উপস্থিত ছিলেন এবং তিনি জানান যে সিএএ–এনপিআর–এনআরসি হল '‌তিনটি বুলেট’‌ দিয়ে গান্ধীর ধারণা এবং মতাদর্শকে আক্রমণ করার সমান।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+