কেন্দ্রীয় বাজেট ২০২০: বাজেটের লাল ব্রিফকেস কেন ব্যবহার করা হয়ে জানেন কি
দ্বিতীয় মোদী সরকারের প্রথম বাজেট অধিবেশন শুরু হতে চলেছে ১ ফেব্রুয়ারি। তার আগে আছে হালুয়া খাওয়ার অনুষ্ঠান।
দ্বিতীয় মোদী সরকারের প্রথম বাজেট অধিবেশন শুরু হতে চলেছে ১ ফেব্রুয়ারি। তার আগে আছে হালুয়া খাওয়ার অনুষ্ঠান। তারপরেই লাল ব্রিফকেস নিেয় সাংবাদিকদের মুখোমুখি হবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। কিন্তু জানেন কী কেন লাল ব্রিফকেস নিয়েই বছরের পর বছর ধরে বাজেট পেশ করতে আসছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রীরা? এই লাল ব্রিফকেসের একটা সুপ্রাচীন গল্প রয়েছে। যা ব্রিটিশ আমল থেকে চলে আসছে।

ব্রিটিশ শাসকদের অনুসরণ
বাজেট অদিবেশনে কেন্দ্রীয় অর্থমন্ত্রীর হাতে থাকা লাল ব্রিফকেস আসলে শতাব্দী প্রাচীন ব্রিটিশ শাসকদের অনুকরণ। ১৮৬০ সালে যার সূচনা হয়েছিল। ব্রিটেনের চ্যান্সেলারের জন্য তৈরি হয়েছিল সেই লাল সুটকেস। কাঠের বাক্সটে সুন্দর লাল সাটিনের কাপড় দিয়ে মুড়ে তৈরি করা হয়েছিল সেই লাল বাক্সটি। হাউস অব কমনসে এই লাল কাঠের বাক্স বা সুটকেস নিয়েই চ্যান্সেলাররা আর্থিক নীতি নির্ধারণ করতে যেতেন। সেই থেকে বাজেট লাল সুটকেসের সূচনা হয়।

লাল ব্রিফকেসে কী থাকে
বাজেট শব্দটি এসেছে ফরাসী শব্দ বাগোটে থেকে । যার অর্থ ছোট একটি বাক্স। ব্রিটেনে যাকে বলা হয় বাজেট বক্স। ভারতে সেটা লাল ব্রিফকেসে পরিণত হয়েছে। ব্রিটেনে যার রং ঐতিহ্যগত ভাবে লাল। কিন্তু ২০১১ সালে সেই পুরাতন লাল বাক্সটি নতুন মোড়কে নিয়ে আসা হয়। ভারতে এখনও সেই পুরনো ঐতিহ্য মেনেই লাল রঙের ব্রিফকেস নিয়েই বাজেট পেশ করতে যান অর্থমন্ত্রীরা।

কোন অর্থমন্ত্রী কীরকম ব্রিফকেস িনয়েছেন
লাল সুটকেসের অর্থই হল বাজেট এমনই মনে করা হয় ভারতে। তবে একেক জন অর্থমন্ত্রী একেক রকম ব্রিফকেস ব্যবহার করতেন। তাদের রং যদিও একই রকম হল লাল। যেমন প্রাক্তন অর্থমন্ত্রী যশবন্ত সিংয়ের ব্রিফকেসের রং লাল হলেও তাতে ছিল লেস এবং ফিতে। মনমোহন সিং আবার সেই ব্রিটিশ আমলের লাল সুকেসের ধাঁচেই বাজেট ব্রিফকেস নিতেন। প্রাক্তন অর্থমন্ত্রী পি চিদাম্বরমের ব্রিফকেস ছিল কালো রঙের। আবার অরুণ জেটলি লাল রঙের স্কারলেট লেদারের তৈরি ব্রিফকেসই নিয়ে গিয়েছিলেন বাজেট অধিবেশনে। অবশ্য ২০১৯ সালে সব নিয়ম ভেঙে লাল রঙের ব্যাগ নিয়ে বাজেট পেশ করতে গিয়েছিলেন নির্মলা সীতারামন।

কী থাকে এই লাল রঙের ব্রিফকেসে
লাল রঙের ব্রিফকেসে যে কী থাকে এই নিয়ে কৌতুহলের শেষ নেই। আসলে এতে থাকে কেন্দ্রীয় অর্থমন্ত্রী বােজটের ভাষণ। ব্রিটিশ সংস্কৃতির অনুসরণেই এই প্রথা চলে আসছে। ব্রিটেনের চ্যান্সেলারও তাঁর আর্থিক হিসেব নিকেশ নিয়ে বক্তব্য রাখার জন্য এই লাল সুটকেস তৈরি করিয়েছিলেন। সেই থেকে নিয়ম হয়ে গিয়েছে ভারতেও।












Click it and Unblock the Notifications