ইরানের সঙ্গে আমেরিকার বিবাদের জের, একধাক্কায় শেয়ার বাজার পড়ল ৫০০ পয়েন্ট

ফের শেয়ার বাজারে বড় ধাক্কা। সপ্তাহের শুরুতেই ৫০০ পয়েন্ট পড়ল শেয়ার বাজার।

ফের শেয়ার বাজারে বড় ধাক্কা। সপ্তাহের শুরুতেই ৫০০ পয়েন্ট পড়ল শেয়ার বাজার। ইরানের সঙ্গে আমেরিকার বিবাদের কারণেই শেয়ার বাজারের এই পতন বলে মনে করা হচ্ছে।

ইরান আমেরিকার বিবাদের জের

ইরান আমেরিকার বিবাদের জের

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের উপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করার হুমকি দিয়েছে। তাতেই মধ্য প্রাচ্যের রাজনৈতিক পারদ চড়তে শুরু করেছে। বিশ্বের তেলের বাজারে ইরান অন্যতম উৎপাদক দেশে। আমেরিকার সঙ্গে এই টানাপোড়েনের জেরেই তেলের দাম বাড়তে শুরু করেছে। যার প্রভাব পড়েছে ভারতের শেয়ার বাজারেও।

৫০০ পয়েন্ট পতন

৫০০ পয়েন্ট পতন

সোমবার বাজার খুলতেই পড়তে শুরু করে বিভিন্ন কোম্পানির শেয়ারের দাম। প্রায় ৫১৫ পয়েন্ট পড়েছে শেয়ার বাজার। অন্যদিকে নিফটি কমেছে ৫০ ইনডেক্স। শেয়ার বাজারের পতনে ক্ষতিগ্রস্ত হয়েছে কোল ইন্ডিয়া, আদানি পোর্টস, ইয়েস ব্যাঙ্ক, হিন্ডালকো, পাওয়ার গ্রিড, জেএসডব্লু স্টিল, মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রা, মারুতি সুজুকি এবং ভারত পেট্রোলিয়াম। এই বাজারেও লাভ কুড়িয়েছে টাইটান।

টাকার দামের পতন

টাকার দামের পতন

শেয়ার বাজারের পতন আর আন্তর্জাতিক বাজারে তেলের দাম বাড়ায় প্রভাব পড়েছে টাকার দামেও। মার্কিন ডলারের তুলনায় ৩১ পয়সা পড়েছে টাকার দাম । ডলারের তুলনায় ৭১.১১ টাকা হয়েছে। ইরানের সঙ্গে আমেরিকার বিবাদের জেরেই এই পরিস্থিতি তৈরি হয়েছে বলে মনে করছেন অর্থনীতিবিদরা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+