জঙ্গি দমন করতে আরও তৎপরতা, এবার পাঠানকোটে ছ’‌টি এনএসজি হাব তৈরি হবে

জঙ্গি দমন করতে এবার পাঠানকোটে ছ’‌টি এনএসজি হাব তৈরি হবে

নাশকতার বিরুদ্ধে লড়াই আরও জোরদার করতে এবার পাঞ্জাবের পাঠানকোটে তৈরি হচ্ছে এনএসজি হাব। বিশেষ সূত্রে জানা গিয়েছে, স্বরাষ্ট্র মন্ত্রকের ইতিমধ্যেই সবধরনের বন্দোবস্ত করে ফেলেছে। পাঠানকোট বায়ুসেনা শিবিরের কাছেই তৈরি হবে এই ছ’‌টি এনএসজি হাব। যার আশেপাশেও থাকবে বেশ কয়েকটি প্রতিরক্ষা সংস্থার ঘাঁটিও।

জঙ্গি দমন করতে এবার পাঠানকোটে ছ’‌টি এনএসজি হাব তৈরি হবে

জানা গিয়েছে, এনএসজির স্পেশাল অ্যাকশন গ্রুপ, যা ৫১ স্যাগ নামে পরিচিত খুব শীঘ্রই পাঠানকোটে তাদের ঘাঁটি গাড়বে। এই ছ’‌টি হাবে থাকবে ৫০০ জন কম্যান্ডার, যা স্থায়ীভাবে পাঠানকোটে থাকবে। পাঠানকোটে প্রস্তাবিত এই এনএসজি হাব বায়ুসেনা শিবির, সেনা শিবির সহ পাঞ্জাবের গুরুত্বপূর্ণ এলাকাকে সুরক্ষা দেবে। কোনও জরুরী বা আপৎকালীন পরিস্থিতি সামাল দিতেও এই এনএসজি হাবের কম্যান্ডাররা কাজ করবে।

স্বরাষ্ট্র মন্ত্রক সূত্রে জানা গিয়েছে, পাঞ্জাবে খুব বড়সড় হামলার পরিকল্পনা করছে পাকিস্তান এবং রাজ্যে সশস্ত্র জঙ্গি প্রবেশ করাচ্ছে বলেও খবর র‌য়েছে। জম্মু–কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখা ও আন্তর্জাতিক সীমান্তে ভারতীয় সেনা ও সীমান্ত সুরক্ষা বাহিনীর প্রচেষ্টায় ব্যর্থ হয়েছে বহু অনু্প্রবেশ। এরপর মরিয়া পাকিস্তান পাঞ্জাব–ভারতের সীমান্তে দুর্বল সংযোগটিকে কাজে লাগিয়ে অস্ত্র ও বিস্ফোরণ নিয়ে জঙ্গিদের প্রবেশ করানোর চেষ্টা করছে। বব্বর খালসা খলিস্তান এবং পাকিস্তানি সেনা দেশের আএসআই মাধ্যমকে কাজে লাগিয়ে ড্রোন এবং অজানা এরিয়াল যানের মধ্য দিয়ে পাঞ্জাবের সীমান্তে অস্ত্র নিক্ষেপ করছে। এ ধরনের বহু ড্রোন এবং অস্ত্র উদ্ধার করেছে এনএসজি এবং তদন্তে নেমে দেখা গিয়েছে তা সবই পাকিস্তান থেকে এসেছে।

২০১৬ সালে পাকিস্তানি জঙ্গি গোষ্ঠী হামলা চালিয়েছিল পাঠানকোটের বায়ু সেনা শিবিরে। এই ঘটনায় ছ’‌জন জঙ্গি নিহত হয় এবং আটজন সেনা শহিদ হন। তিনদিন ধরে সেনা–জঙ্গি সংঘর্ষ চলে। কাশ্মীরের ইউনাইটেড জিহাদ এবং জৈশের হাত ছিল এই হামলায়। ২০০৮ সালে মুম্বই হামলার পর এনএসজি গান্ধীনগর, চেন্নাই, কোলকাতা, মুম্বই এবং হায়দরাবাদে নিজস্ব হাব খোলে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+