উত্তরপ্রদেশে গায়িকাকে ধর্ষণ, এফআইআরে নাম শাসক জোটের নেতার
উত্তরপ্রদেশে গায়িকাকে ধর্ষণ, এফআইআরে নাম শাসক জোটের নেতার
না আর মান রক্ষা করতে পারছে না উত্তরপ্রদেশ সরকার। একের পর এক অপরাধ সমান তালে ঘটেই চলেছে রাজ্যে আর তার সঙ্গে পাল্লা দিয়ে জড়িয়ে পড়ছেন বিজেপি নেতারা। উত্তরপ্রদেশ পুলিশ সম্প্রতি নিশাদ পার্টির বিধায়ক বিজয় মিশ্র ও তাঁর ছেলে সহ তিনজনের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এনেছে। পুলিশ জানিয়েছে, এই তিনজনের বিরুদ্ধে এক ২৫ বছরের গায়িকাকে ধর্ষণের অভিযোগ উঠেছে।

প্রসঙ্গত, নিশাদ (নির্বল ভারতীয় শোষিত হামারা আম দল) দল রাজ্যের শাসক বিজেপির জোটসঙ্গী। অভিযোগকারিনী জানিয়েছেন, ২০১৪ সালে বিজয় মিশ্র তাঁকে তাঁর বাড়িতে ডেকে পাঠান একটি অনুষ্ঠানের জন্য, সেখানে তাঁকে ধর্ষণ করেন ওই নেতা এবং হুমকি দেন যে এই বিষয়ে বাইরে জানালে তাঁকে প্রাণে মেরে দেওয়া হবে। বাদোহির এসপি রাম বদন সিং জানিয়েছেন যে ওই গায়িকার আরও অভিযোগ ২০১৫ সালে তাঁকে বারাণসীর একটি হোটেলেও ধর্ষণ করা হয়। তিনি আরও দাবি করেছেন যে ধর্ষণের পর মিশ্র তাঁর ছেলে ও ভাইপোকে তাঁকে বাড়িতে নামিয়ে দেওয়ার জন্য বলেন। কিন্তু বাকি দু’জনও তাঁকে বাড়ি নামানোর আগে ধর্ষণ করেন।
এ বছরের সেপ্টেম্বরে বিজয় মিশ্র মধ্যপ্রদেশ থেকে গ্রেফতার হয়েছিলেন জমি দখলের অভিযোগে এবং তাঁকে আগ্রা জেলে রাখা হয়েছে। ওই গায়িকা জানিয়েছেন, তিনি যখন বিজয় মিশ্র জেলে রয়েছেন জানতে পারেন তখন তিনি সিদ্ধান্ত নেন যে গোপীগঞ্জ থানায় এবার অভিযোগ দায়ের করবেন। ওই গায়িকা বলেন, 'বিজয় মিশ্রের কাছে আমার ভিডিও ক্লিপ রয়েছে। যদিও তিনি এখন বেশ কিছু মামলায় অভিযুক্ত এবং তিনি ক্ষমতাশালী, আমি আগে তাই অভিযোগ জানাতে ভয় পেয়েছিলাম।’ বিজয় মিশ্রকে চিত্রকূট জেল থেকে স্থানান্তর করে আগ্রা জেলে এক সপ্তাহ আগেই নিয়ে যাওয়া হয়েছে। তাঁর বিরুদ্ধে আরওঅনেক মামলা রয়েছে।












Click it and Unblock the Notifications