পেনশনারদের জীবন শংসাপত্র এবার থেকে অনলাইনেই! ‘জীবন প্রমাণে’ নয়া পরিষেবা

পেনশনারদের জীবন শংসাপত্র এখন থেকে মিলবে অনলাইনেই। এখন প্রবীণ নাগরিকদের আর শংসাপত্র জমা দেওয়ার জন্য ব্যাঙ্কে যাওয়ার দরকার নেই।

পেনশনারদের জীবন শংসাপত্র এখন থেকে মিলবে অনলাইনেই। এখন প্রবীণ নাগরিকদের আর শংসাপত্র জমা দেওয়ার জন্য ব্যাঙ্কে যাওয়ার দরকার নেই। উল্লেখ্য, প্রবীণ নাগরিকদের প্রতি বছর নভেম্বর বা ডিসেম্বরে লাইফ সার্টিফিকেট বা জীবন শংসাপত্র জমা দিতে হয় ব্যাঙ্কে। প্রবীণদেন জন্য তা আর বাধ্যতামূলক থাকছে না।

পেনশনারদের জীবন শংসাপত্র এবার থেকে অনলাইনেই

এখন থেকে লাইফ সার্টিফিকেট মিলবে অনলাইনে। এই লাইফ সার্টিফিকেট পেতে গেলে আধার নম্বর দিতে হবে। তারপর মোবাইল নম্বরে ওটিপি পাঠানো হবে। সেটি দেওয়ার পরই কয়েক সেকেন্ডের মধ্যে সরাসরি শংসাপত্র পাবেন। এই সহজ পদ্ধতি প্রয়োগ করে লাইফ সার্টিফিকেট জমা দেওয়া যাবে ব্যাঙ্কে। যে কোনও পেনশনকারীরা এই পদ্ধতি প্রয়োগ করতে পারেন।

পেনশনারদের জন্য একটি বায়োমেট্রিক ডিজিটাল পরিষেবা হল জীবন প্রমাণ। কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকার বা অন্য কোনও সরকারি সংস্থার পেনশনাররা এই পরিষেবা পেতে পারেন। এক কোটিরও বেশি পরিবার এই পেনশন পরিষেবার আওতায় এসেছেন। এদের মধ্যে প্রত্যেক প্রবীণ পেনশনভোক্তাই এখন থেকে এই লাইফ সার্টিফিকেটের অনলাইন সুবিধা পাবেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+