করোনার দ্বিতীয়ও ওয়েভেও 'ভ্যাকসিন'ই বাঁচিয়েছে অনেক প্রাণ
করোনার দ্বিতীয়ও ওয়েভেও 'ভ্যাকসিন'ই বাঁচিয়েছে অনেক প্রাণ
করোনার বিরুদ্ধে সুরক্ষায় ভ্যাকসিনের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা তুলে ধরল স্বাস্থ্য মন্ত্রকের রিপোর্ট। সম্প্রতি স্বাস্থ্যমন্ত্রক থেকে প্রকাশিত তথ্য অনুসারে করোনা মহামারীর ভয়ঙ্কর দ্বিতীয় ওয়েভের প্রথম সাত সপ্তাহে ষাটোর্ধর বেশি বয়সী মানুষদের মধ্যে যারা ভ্যাকসিনের একটিও ডোজ নেননি তাদের প্রতি মিলিয়নে প্রায় ১২১ জন মারা গিয়েছেন। অন্যদিকে যারা ভ্যাকসিনের প্রথম ডোজ নিয়েছিলেন তাদের মধ্যে প্রতি মিলিয়নে ২.৬ ছিল সাপ্তাহিক মৃত্যু। একইভাবে যারা সম্পূর্ণ টিকা নিয়েছিল তাদের মধ্যে প্রতি মিলিয়নে ১.৭৬ ছিল সাপ্তাহিক মৃত্যু। খুব তাড়াতাড়ি একটি ভ্যাকসিন ট্র্যাকার লঞ্চ করতে চলছে স্বাস্থ্যমন্ত্রক তার জন্যই এই সমস্ত তথ্য সংগ্রহ করা চলছিল!

উৎসবের মরশুমের পর অক্টোবরেই আাবারও বাড়তে পারে দেশের করোনা সংক্রমণ। এখনও দেশের ২৪ শতাংয় মানুষ ভ্যাকসিনের একটিও ডোজ পাননি। তাই স্বাভাবিকভাবেই করোনার তৃতীয় ঢেউ আসার আগে সমস্ত প্রস্তুতি সেরে রাখতে চাইছে সরকার।
কেন্দ্রে পক্ষ থেকে দেওয়া সর্বশেষ তথ্য অনুসারে দেশে ৬০ বছরের উপরে থাকা প্রায় দ
১০.০৯ কোটি ব্যক্তি করোনার প্রথম ডোজ পেয়েছেন। এবং দেশে ষাটোর্ধোদের ৫.৫৮ কোটি মানুষকে টিকার দুটো ডোজ দেওয়া সম্ভব হয়েছে। সেপ্টেম্বরে স্বাস্থ্য মন্ত্রক ভারতের টিকা অভিযানের প্রথম বাস্তবসম্মত তথ্য প্রকাশ করে, যা গুরুতর অসুস্থতা এবং মৃত্যু রোধে ভ্যাকসিনের মোট কার্যকারিতা দেখিয়েছেন। ১৮ এপ্রিল থেকে ১৫ অগাস্ট এই চারমাসের তথ্য অনুসারে দেশে মৃত্যু প্রতিরোধে ভ্যাকসিনের কার্যকারিতা ছিল প্রথম ডোজের পরে ৯৬.৬ শতাংশ এবং দ্বিতীয় ডোজের পরে ৯৭.৫ শতাংশ। এই সময়ের মধ্যে মোট ২৫২৮৭৩ জন মারা গিয়েছে।
ICMR- এর কোভিড পরীক্ষার ডেটা, কো-উইন প্ল্যাটফর্মে আপডেট করা টিকা সংক্রান্ত তথ্য এবং স্বাস্থ্য মন্ত্রকের অফিসিয়াল মৃত্যুর সংখ্যার উপর ভিত্তি করে প্রতি মিলিয়নে সাপ্তাহিক মৃত্যু এবং ভ্যাকসিনের কার্যকারিতা গণনা করা হয়।
এপ্রিল থেকে মে-র শেষ সপ্তাহের মধ্যে ৬০ বছর বা তার বেশি বয়সী গোষ্ঠীর টিকাহীনদের মধ্যে প্রতি মিলিয়নে গড়ে ১২১.২১ সাপ্তাহিক মৃত্যু হয়েছে। যারা ভ্যাকসিনের প্রথম ডোজ নিয়েছিলেন তাদের মধ্যে প্রতি মিলিয়নে সাপ্তাহিক মৃত্যুর সংখ্যা ২.৬৪ এ নেম গিয়েছে৷ এবং যাদের সম্পূর্ণ টিকাকরণ হয়েছিল তাদের মধ্যে মৃতের সংখ্যাছিল মিলিয়নে ১.৭৬ সাপ্তাহিক। এই সময়েই ৪৫ থেকে ৫৯ বছর বয়সী গোষ্ঠীভুক্ত মানুষের টিকাহীনদের মধ্যে প্রতি মিলিয়নে গড়ে ৩৯.৯টি সাপ্তাহিক মৃত্যুর খবর এসেছে৷ যারা প্রথম ডোজ নিয়েছিলেন তাদের মধ্যে প্রতি মিলিয়নে ০.৮৭ সাপ্তাহিক মৃত্যু এবং যারা করোনার দুটি টিকাই নিয়েছিলেন তাঁদের প্রতি মিলিয়নে ০.৪২ সাপ্তাহিক মৃত্যু রেকর্ড হয়েছে৷












Click it and Unblock the Notifications