চাঁদের আরও কাছে ল্যান্ডার বিক্রম, অপেক্ষার প্রহর গুনছে ইসরো

শেষ হয়ে এসেছে অপেক্ষা। ঘণ্টা গুনছে ইসরো। চাঁদে প্রায় গায়ে এসে পড়েছে বিক্রম। সঙ্গে রয়েছে রোভারও। চাঁদের মাটিতে অবতরণের সঙ্গে সঙ্গেই ল্যান্ডার থেকে বিচ্ছিন্ন হয়ে পড়বে রোভার।

প্রায় শেষ হতে চলেছে অপেক্ষা। প্রহর গুনছে ইসরো। চাঁদে প্রায় গায়ে এসে পড়েছে বিক্রম। সঙ্গে রয়েছে রোভারও। চাঁদের মাটিতে অবতরণের সঙ্গে সঙ্গেই ল্যান্ডার থেকে বিচ্ছিন্ন হয়ে পড়বে রোভার। বুধবার সকালে আরও এগিয়ে গিয়েছে বিক্রম। ইসরোর পক্ষ থেকে জানানো হয়েছে বিক্রমের দ্বিতীয় ডি অরবিটিং ম্যানুভার সফল ভাবে সম্পন্ন হয়েছে।

চাঁদের একেবারে গা ঘেঁসে রয়েছে বিক্রম

চাঁদের একেবারে গা ঘেঁসে রয়েছে বিক্রম

সব পরিকল্পনা এবং পরিসংখ্যান ঠিকমতো কাজ করছে। এখনও পর্যন্ত রোভার এবং ল্যান্ডারের অবস্থা ভালো রয়েছে। কোনও রকম সমস্যা হয়নি। রোভারের দ্বিতীয় ডি অরবিটিং ম্যানুভার সফল ভাবে সম্পন্ন হয়েছে। ইসরোর পক্ষ থেকে জানানো হয়েছে ভোর রাত ৩টে ৪২ মিনিট থেকে শুরু হয়েছিল এই প্রক্রিয়া। পুরোটা শেষ হতে ৯ সেকেন্ড। ল্যান্ডার এবং অরবিটারের অবস্থা এখনও পর্যন্ত সঠিক আছে বলেই দাবি করেছে ইসরো।

৭ সেপ্টেম্বর চাঁদে অবতরণ

৭ সেপ্টেম্বর চাঁদে অবতরণ

সাত সেপ্টেম্বর চাঁদের অবতরণ করার কথা রোভারে। সেই দিকেই এগোচ্ছা যানটি। পরতে পরতে এগোতে হচ্ছে তাকে। এখন থেকেই কাউন্ট ডাউন শুরু করে দিয়েছে ইসরো। চাঁদে অবতরণের সেই ঐতিহাসিক মুহুর্তের সাক্ষী হতে চায় গোটা দেশ। সেকারণে সেদিন ইসরোর পক্ষ থেকে পুরো প্রক্রিয়াটিই লাইভ করার পরিকল্পনা করা হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও দেই মুহূর্তের সাক্ষী হতে চান।

 চাঁদের দক্ষিণ মেরুতে এই প্রথম অবতরণ

চাঁদের দক্ষিণ মেরুতে এই প্রথম অবতরণ

চাঁদের দক্ষিণ মেরুতে এই প্রথম কোনও যান অবতরণ করবে। সেখানে প্রথমে অবতরণ করার কথা বিক্রমের। চাঁদে নেেমই সেখানকার জলবায়ু সম্পর্কে তথ্য সংগ্রহ করবে তারা। খনিজের নমুনা সংগ্রহ করার পাশাপাশি চাঁদে জলের অস্তিত্বের সন্ধানও চালাবে এই দুই যান।

এই অভিযান সফল হলে ভারত বিশ্বের চতুর্থ চাঁদ অভিযানকারী দেশে পরিণত হবে। আমেরিকা, রাশিয়া এবং চিনের সঙ্গে এক সারিতে বসবে ভারতের নাম। এর থেকেও বড় সাফল্য এই প্রথম চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণ করবে ভারতের যান। যা বিশ্বে প্রথম।

ছবি সৌ: ইসরো

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+