ভোটের মুখে সমাজবাদী পার্টির নতুন জোটসঙ্গী হল উত্তরপ্রদেশের জনপ্রিয় দলিত রাজনৈতিক দল

ভোটের মুখে সমাজবাদী পার্টির নতুন জোটসঙ্গী হল উত্তরপ্রদেশের জনপ্রিয় দলিত রাজনৈতিক দল

২০২২ উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনকে সামনে রেখে সমাজবাদী পার্টি এবং সুহেলদেব ভারতীয় সমাজ পার্টি জোট করেছে। এই খবর নতুন করে সপা-দলিত জোট নিয়ে আলোচনা শুরু হয়েছে উত্তরপ্রদেশের রাজনীতিতে৷

ভোটের মুখে সমাজবাদী পার্টির নতুন জোটসঙ্গী হল উত্তরপ্রদেশের জনপ্রিয় দলিত রাজনৈতিক দল

তাদের এই নতুন জোটের কথা ঘোষণা করে সমাজবাদী পার্টি একটি টুইটে জানিয়েছে যে, বিজেপিকে পরাজিত করতে বঞ্চিত, নিপীড়িত, পিছিয়ে পড়া, দলিত, নারী, কৃষক, যুবক এবং দুর্বল অংশের লড়াইয়ে দুই দল একত্রিত হবে। আগামী বিধানসভা ভোটে বিজেপি উত্তরপ্রদেশে পরাজিত হবে বলেও সমাজবাদী পার্টির পক্ষ থেকে জাননো হয়েছে৷

উত্তরপ্রদেশে এবার একক ভাবে যোগীকে হারানোর দৌড়ে নামতে চলেছে রাজ্যের প্রধান বিরোধী দলগুলি৷ সমাজবাদী পার্টি এবং বহুজন সমাজ পার্টি ইতিমধ্যেই জানিয়ে দিয়েছে তারা জোটের রাস্তায় হাঁটছে না৷ অখিলেশ ও মায়াবতী এটাও স্পষ্ট করে দিয়েছেন যে তাঁরা কংগ্রেসের সঙ্গেও গাঁটছড়া বাঁধতে রাজি নন। আম আদমি পার্টিও যোগীরাজ্যে এককভাবে রাজনৈতিক ইনিংস শুরু করতে চলেছে। মোটামুটিভাবে নির্বাচনের আগে উত্তরপ্রদেশের বড় রাজনৈতিক দলগুলির মধ্যে বিজেপিবিরোধী জোট গঠন হয়নি। যোগীরাজ্যের বিরোধী রাজনৈতিক দলগুলি রাজ্যের বিভিন্ন জায়াগা তাদের জয়ের সম্ভাবনাকে শক্তিশালী করার লক্ষ্যে, ছোট এবং জাতিভিত্তিক দলগুলির সঙ্গে জোট করার কথা বলেছে৷

বহুজন সমাজবাদী পার্টিকে জোট থেকে সরিয়ে রাজ্যের ছোট স্থানীয়দলগুলির সঙ্গে জোট গড়ে বাইশের বিধানসভায় লড়ার কথা সবার প্রথমে জানিয়েছিলেন অখিলেশ যাদব। তারপরই অখিলেশকে একহাত নেন বসপা নেত্রী মায়াবতী, তিনি অখিলেশকে সরাসরি 'স্বার্থপর' বলতেও দ্বিধা করেননি। অখিলেশকে তোপ দেগে বসপা নেত্রী সে সময় বলেছিলেন, সমাজবাদী পার্টির সঙ্গে শেষ লোকসভায় কাজ করার তিক্ত অভিজ্ঞতা সব দলেরই রয়েছে তাই কেউ আর ওদের সঙ্গে জোট করতে চায় না৷

কিন্তু কেন বড়দলগুলি নিজেদের মধ্যে সমঝোতায় না এসে আলাদাভাবে যোগী বিরোধিতার রাস্তায় হাঁটছে? রাজনৈতিক বিশ্লেষকদের মতে শেষ লোকসভা নির্বাচনে বিজেপির বিরুদ্ধে সপা-বসপা জোটের কৌশল সফল হয়নি৷ আবার ২০১৭ সালে উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনে কংগ্রেস সমাজবাদী পার্টির সঙ্গে হাত মিলিয়েছিল। দুটি নির্বাচনেই সপা-বসপা জোটকে সরিয়ে বিজেপির উপর আস্থা দেখিয়েছিল উত্তরপ্রদেশের জনগণ। এরপরই ২০২২ এ আর বড় জোটের রাস্তায় হাঁটতে চাইছে না উত্তরপ্রদেশের প্রধান বিজেপি বিরোধী দলগুলি৷

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+