অযোধ্যা মামলা রায়ের জন্য নভেম্বরে সব কর্মসূচি বাতিল করল আরএসএস
অযোধ্যা মামলা রায়ের জন্য নভেম্বরে সব কর্মসূচী বাতিল করল আরএসএস
সুপ্রিম কোর্ট রাম জন্মভূমি–বাবরি মসজিদ বিতর্কিত মামলার রায় ঘোষণা করবে ১৭ নভেম্বর। এই গুরুত্বপূর্ণ দিনে রাষ্ট্রীয় স্বয়ং সেবক (আরএসএস) কোনও কাজ রাখতে চায় না। তাই আরএসএস গোটা নভেম্বর জুড়ে তাদের সব কর্মসূচী বাতিল করল। এমনকী আরএসএস কর্মীদেরও নিজ নিজ কাজ বাতিল করার জন্য নির্দেশ দেওয়া হল।

জানা গিয়েছে, অযোধ্যা মামলা নিয়ে সংঘ খুব সতর্ক রয়েছে। আরএসএসের পক্ষ থেকে জানা গিয়েছে, 'রায় ঘোষণার পর, এই মামলায় যাই হোক না কেন, সংঘের ওপর যেন কেউ দোষ না চাপায়।’ অযোধ্যা নিয়ে সুপ্রিম কোর্টের রায় ঘোষণার আগে ৩১ অক্টোবর থেকে ৪ নভেম্বর আরএসএস গুরুত্বপূর্ণ বৈঠকের ডাক দেয় হরিদ্বারে। যেখানে রাষ্ট্রীয় স্বয়ং সেবকের শীর্ষ নেতাদের আসার কথা ছিল।
প্রত্যেক পাঁচ বছর অন্তর এই গুরুত্বপূর্ণ বৈঠক হয়। যার নেতৃত্বে থাকেন আরএসএস প্রধান মোহন ভাগবত। এই বৈঠকে অংশ যোগ দিতেন সুরেশ ভাইয়াজি জোশি, দত্তাত্রেয়া হোসাবালে এবং আরও অনেক শীর্ষ নেতৃত্বরা। বিজেপি নেতৃত্বরাও এই বৈঠকে যোগ দিতেন বলে জানা গিয়েছে। যেখানে আলোচনা হওয়ার কথা ছিল দল এবং সরকারের সমন্বয় সহ অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। এমনকী এই বৈঠকে অযোধ্যায় মন্দির তৈরি করা নিয়েও আলোচনা হবে বলে জানা গিয়েছিল। কিন্তু এই গুরুত্বপূর্ণ বৈঠকটি বাতিল করেছে আরএসএস।
এটা ছাড়াও আরএসএস বেশ কিছু কর্মসূচী বাতিল করেছে। যার মধ্যে ১৭ নভেম্বর লখনউতে হওয়ার কথা ছিল 'একাল কুম্ভ’ এবং ৪ নভেম্বর অযোধ্যায় দুর্গা বাহিনীর শিবির। আরএসএস প্রচারকরা কর্মসূচী বাতিলের কথা জানিয়ে দিয়েছেন বিভিন্ন সংঘ শিবিরে।












Click it and Unblock the Notifications