কোনওভাবেই বিজেপিতে যোগ দেবেন না, আবারও জানালেন RLD প্রধান
কোনওভাবেই বিজেপিতে যোগ দেবেন না, আবারও জানালেন RLD প্রধান
কয়েকদিন আগেই তিনি সোশ্যাল মিডিয়ায় টুইট করে বিজেপির আমন্ত্রণ প্রত্যাখান করেছিলে৷ এবার তিনি আবারও একবার অমিত শাহের 'দরজা খোলা' থাকার প্রস্তাব ফেরালেন৷ আরএলডি প্রধান জয়ন্ত চৌধুরী সম্প্রতি একটি জাতীয় সংবাদমাধ্যমকে জানিয়েছেন যে অমিত শাহের 'খোলা দরজা' আমন্ত্রণ আসলে উত্তরপ্রদেশে জাটদের বিচ্ছিন্ন করার একটি কৌশল মাত্র।

বুধবার অমিত শাহ, জাট নেতাদের উদ্দেশ্যে বলেছিলেন যে জয়ন্ত চৌধুরী 'ভুল জোটসঙ্গী বেছে নিয়েছেন' এবং ইঙ্গিত দিয়েছিলেন যে বিজেপিতে তার জন্য দরজা খোলা ছিল। এ নিয়ে চৌধুরী বলেন, মন্তব্যটি এমন একটি ধারণা তৈরি করে যে আমি বিধানসভা নির্বাচনের পরে বিজেপিতে যোগ দিতে পারি! এই মন্তব্য আসলে আগামী নির্বাচনে আরএলডি-সপা জোটকে মুসলিম ভোট পেতে বাধা দেওয়ার উদ্দেশ্যে করা হয়েছিল। আমাদের ভোট না দিলে তারা বহুজন সমাজবাদী পার্টি অথবা অল ইন্ডিয়া মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমীনকে ভোট দেবে। এতে শুধু মুসলিম ভোট বিভক্ত হবে।
এরপর তিনি আরও বলেন, আরএলডি ইউপি নির্বাচনে সমাজবাদী পার্টির সঙ্গে জোট করেছে। অমিত শাহ ইউপিতে জাটদের বিচ্ছিন্ন করতে চান যেমন তিনি হরিয়ানায় করেছেন। কিন্তু আমি এটা হতে দেব না, আমি লিখিতভাবে দেব যে শুধু ইউপি নির্বাচনের পরে নয়, আমি কখনওই বিজেপির সঙ্গে যোগ দেব না। আমি যদি কখনও বিজেপির সঙ্গে জোট করি তবে আমার দল শেষ হয়ে যাবে।'
জয়ন্ত এরপর নিজের বাবার প্রসঙ্গ টেনে বলেন, বিজেপি আমার বাবার (অজিত চৌধুরী) সঙ্গে খারাপ ব্যবহার করেছে। এটা আমাকে শিক্ষা দিয়েছে। তারা পশ্চিম ইউপির কৃষকদের অনেক প্রতিশ্রুতি দিয়েছিল কিন্তু কিছুই দেয়নি। এই নির্বাচন সারা দেশের কৃষকদের অস্তিত্বের লড়াই। এই নির্বাচনের পর আরএলডির বড় আকারে জাতীয় পরিচিত তৈরি হবে। এরপরই তিনি আরও যোগ করেন, জয়ন্ত চৌধুরী বলেছেন যে ইউপি নির্বাচনের পরে, আরএলডি রাজস্থানের দিকে নজর রেখেছে। আজাদ সমাজ পার্টির প্রধান চন্দ্র শেখর আজাদ সম্পর্কে বলতে গিয়ে তিনি বলে আমি চন্দ্র শেখর আজাদকে সম্মান করি। তিনি যুবক এবং একজন যোদ্ধা, তবে এটাই তার প্রথম নির্বাচন।
যদিও কয়েকদিন আগেই বিজেপিকে আক্রমণ করেছিলেন জয়ন্ত সেসময় তাঁর বক্তব্য ছিল স্পষ্ট।কয়েক মাস আগেই কৃষি আইন বাতিল করেছেন প্রধানমন্ত্রী। বিভিন্ন বিরোধী দলগুলি দাবি করে থাকে তার আগে তিনটি কৃষি আইনের বিরুদ্ধে আন্দোলনরত কৃষকদের মধ্যে প্রায় ৭০০ জনের মৃত্যু হয়েছে। এই প্রসঙ্গ তুলেই জয়ন্ত চৌধুরী হিন্দিতে টুইটারে লিখেছেন, 'আমাকে আমন্ত্রণ পাঠাবেন না, সেই ৭০০ জন কৃষকের পরিবারকে আমন্ত্রণ পাঠান যাদের বাড়ি আপনি ধ্বংস করেছেন।'












Click it and Unblock the Notifications