ভারতীয় সেনার চিফ অফ ডিফেন্স স্টাফেদের অবসরের বয়স বেড়ে হলো ৬৫
ভারতীয় সেনার চিফ অফ ডিফেন্স স্টাফেদের অবসরের বয়স বেড়ে হলো ৬৫
চিফ অফ ডিফেন্স স্টাফ বা সিডিএসের নিয়োগের ক্ষেত্রে এবার বেশ কিছু বিধি সংশোধনের পথে হাঁটতে দেখা গেল দেশের প্রতিরক্ষা মন্ত্রককে। সূত্রের খবর, ভারতীয় সেনায় বিভিন্ন বিভাগে সেনা প্রধানদের অবসরের সর্বাধিক বয়স সীমা ৬৫ বছর করার সিদ্ধান্ত নিয়েছে প্রতিরক্ষা মন্ত্রক।

সেনা বাহিনী, নৌবাহিনী এবং ভারতীয় বায়ু-সেনার ক্ষেত্রে এই পরিবর্তন করা হচ্ছে বলে জানা যাচ্ছে। এই তিন ক্ষেত্রের কোনও বিভাগে সেনা প্রধান হিসাবে নিয়োগের পর আগামীতে থেকে কোনও সেনা আধিকারিক ৬৫ বছর পর্যন্ত দেশের জন্য পরিষেবা দিতে পারবেন বলে জানা গেছে।
মঙ্গলবারের এক বৈঠকে, সুরক্ষা বিষয়ক মন্ত্রীসভা কমিটি এই নয়া সিডিএস বিধি গঠনের অনুমোদন দিয়েছে। যারা আগামীতে প্রতিরক্ষামন্ত্রীর প্রধান সামরিক উপদেষ্টা হিসাবে কাজ করবেন বলে জানা যাচ্ছে।
বর্তমান নিয়ম অনুসারে, কোনও বিভাগে প্রধান বা সার্ভিস চিফ হিসাবে কোনও সেনা আধিকারিক সর্বোচ্চ তিন বছর পরিষেবা দিতে পারতেন তাঁর ৬২ বছর বয়স হওয়া অবধি। বর্তমানে তা বেড়ে দাঁড়াচ্ছে ৬৫।
সেনা এক উচ্চপদস্থ আধিকারিক এই প্রসঙ্গে বলেন, অবসর গ্রহণের পরে কোনও সিডিস আধিকারিকই আর কোনও সরকারি পদে আসীন থাকতে পারবেন না। পাশাপাশি অবসর গ্রহণের পাঁচ বছরের মধ্যে প্রতিরক্ষা মন্ত্রকের অনুমোদন ছাড়া আর কোনও বেসরকারি সংস্থাতেও চাকুরী গ্রহণ করতে পারবেন না।












Click it and Unblock the Notifications