যে হারে ভারতে করোনা সংক্রমণ বাড়ছে খুব শীঘ্রই চিনকে ছুঁয়ে ফেলবে এই দেশ

যে হারে ভারতে করোনা সংক্রমণ বাড়ছে খুব শীঘ্রই চিনকে ছুঁয়ে ফেলবে এই দেশ

ভারতে নোভেল করোনা ভাইরাস সংক্রমণ দিন দিন বাড়ছে এ নিয়ে কোনও সন্দেহ নেই। ৮ মে সকালে আরোগ্য সেতু অ্যাপ দেখিয়েছে যে টানা ছ’‌দিনে দেশে নতুন করোনা আক্রান্তের সংখ্যা ২,৫০০ জনে ছুঁয়েছে। দেশে করোনা সংক্রমণের হার দ্বিগুণ হলেও তা ১৫ দিনের দিকে এগোচ্ছে, এ নিয়ে মে মাসের প্রথম দিকেই ইতিবাচক আলোচনা হয়েছিল।

রোজই দ্বিগুণভাবে বাড়ছে করোনা সংক্রমণ

রোজই দ্বিগুণভাবে বাড়ছে করোনা সংক্রমণ

এ সপ্তাহের প্রথমে সরকারের পক্ষ থেকে বলা হয়েছিল যে করোনা সংক্রমণের হার ১২ দিনে দ্বিগুণ হওয়ার দিকে এগোচ্ছে দেশ। বৃহস্পতিবার (‌৭ মে)‌ সেটি কমে গিয়ে দাঁড়ায় ১০.‌২। আরোগ্য সেতু অ্যাপে দেখানো হয়েছে গত চার দিনে তিন হাজারের বেশি দৈনিক নতুন কেসের তিনটি উদাহরণ রয়েছে, যা ভারতের মোট করোনা সংক্রমণের সংখ্যাকে বাড়িয়ে ৫৬,৩৪২-তে পৌঁছে দিয়েছে। বিশেষজ্ঞদের মতে, যদি এইভাবে ভারতে সংক্রমণের হার বাড়তে থাকে তবে শীঘ্রই চিনে রেকর্ডকে ছুঁয়ে ফেলবে এই দেশ।

চিনে বর্তমান করোনা কেস ৮২ হাজারের ওপর

চিনে বর্তমান করোনা কেস ৮২ হাজারের ওপর

ডিসেম্বরে সরকারিভাবে চিনে প্রথম করোনা সংক্রমণ ধরা পড়ে। যদিও বিশেষজ্ঞদের মতে নভেম্বর বা তার আগেই হয়ত করোনা সংক্রমণ হয়েছিল। জানুয়ারিতে চিন লকডাউন ঘোষণা করে ও তা তুলে নেওয়া হয় মার্চে। লকডাউনের সময় চিনে প্রতিদিন করোনার কেস থাকত ১০০০ থেকে ৩০০০-এর মধ্যে। কিছু কিছু দিন এই সংখ্যাটা আরও বাড়ত। সবচেয়ে বেশি করোনা সংক্রমণের কেস দেখা দেয় ১৬ ফেব্রুয়ারি, প্রায় ১৯ হাজার। কিন্তু ১৮ ফেব্রুয়ারির পর থেকে একদিনও ১০০০-এর বেশি করোনা সংক্রমণের নতুন কেস চিন রেকর্ড করতে পারেনি। ৬ মার্চ থেকে মাত্র একদিন ১৬ এপ্রিল চিন একশোর বেশি করোনা সংক্রমণ রেকর্ড করে। বর্তমানে চিনে বৃহস্পতিবার নতুন কেস হিসাবে আত্মপ্রকাশ করেছে ৮২,৮৮৬টি কেস। চিনে করোনায় মৃত্যু হয়েছে ৪,৬৩৩। কোভিড-১৯ মহামারি এই চিন থেকেই গোটা বিশ্বে ছড়িয়ে পড়ে।

চিন থেকে মাত্র কয়েক পা পিছিয়ে ভারত

চিন থেকে মাত্র কয়েক পা পিছিয়ে ভারত

লকডাউনের তৃতীয় মেয়াদে ভারতে নতুন করে করোনা সংক্রমণ দেখা দিয়েছে। ১০-১২ দিনের মধ্যেই চিনের করোনা সংখ্যাকে অতিক্রম করে যাবে ভারত। ভারত এখন চিনের থেকে ২৬ হাজার সংক্রমণে পিছিয়ে রয়েছে। প্রসঙ্গত, অর্থনীতি, বিজ্ঞান ও প্রযুক্তি, ভূ-বিজ্ঞান এবং প্রাচীন জ্ঞানের অধিকারী ভারত অনেক ক্ষেত্রে চিনের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে, তবে কোভিড-১৯ এর জন্য ভারত তার প্রতিবেশী দেশের সঙ্গে আর কোনও প্রতিদ্বন্দ্বিতায় যাবে না বলেই মনে হয়।

একদিনেই দেশে লাফিয়ে বাড়ছে করোনা কেস

একদিনেই দেশে লাফিয়ে বাড়ছে করোনা কেস

প্রত্যেক ২৪ ঘণ্টা অন্তর অন্তর দেশে করোনা সংক্রমণ বাড়ছে। ২ মে ২,৪১১টি, ৩ মে ২,৪৮৭টি কেস, ৪ মে ২,৫৭৩টি কেস, ৫ মে ৩,৮৭৫টি কেস, ৬ মে ২,৬৮০টি কেস, ৭ মে ৩,৫৬১টি কেস ও ৮ মে ৩,৩৯০টি কেস দেখা দিয়েছে। ব্যবসাগুলি শুরু হচ্ছে, রাজ্যগুলিতে হাজার হাজার মানুষ চলাচল করছে এবং কোভিড-১৯ কালার-জোনে অঞ্চল ভাগ করা হয়েছে এবং যখন আইসিএমআর এবং এইমস-এর স্বাস্থ্য বিশেষজ্ঞরা জানিয়েছেন যে কোভিড-১৯ প্রাদুর্ভাবের শিখরে এখনও ভারতে আসেনি ও লকডাউন তোলার সময়ই এই নতুন করে করোনা সংক্রমণ ভাবিয়ে তুলেছে দেশের সরকারকে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+