স্বল্প বৃষ্টির জেরে ভয়াবহ খরার কবলে রাজস্থানের প্রায় ১৩০০ গ্রাম

স্বল্প বৃষ্টির জেরে ভয়াবহ খরার কবলে রাজস্থানের প্রায় ১৩০০ গ্রাম

স্বল্প বৃষ্টির জেরে এবার ভয়াবহ খরার কবলে রাজস্থান। পরিস্থিতি এতটাই ভয়ঙ্কর যে বার্মার, জয়সলমীর, যোধপুর, হনুমানগড় সহ ১৩ টি তহসিলের ১,৩৮৮ টি গ্রামকে খরা ক্ষতিগ্রস্ত বলে ঘোষণা করেছে রাজস্থান সরকার।

স্বল্প বৃষ্টির জেরে ভয়াবহ খরার কবলে রাজস্থানের প্রায় ১৩০০ গ্রাম


সোমবার একটি সরকারী বিবৃতি থেকে জানা যায়, প্রবল সংকটজনক অবস্থার কারনে মারাত্মক ভাবে খরার প্রকোপে ক্ষতিগ্রস্ত হিসাবে ঘোষণা করা হয়েছে বার্মার জেলার ১৩১ টি গ্রাম কে, পাশাপাশি তুলনামূলক ভাবে কম ক্ষতিগ্রস্ত বলে ঘোষণা করা হয়েছে প্রায় ৯২ টি গ্রামকে।

একইসাথে জয়সলমীরের ৬৩২ টি গ্রামকে ভয়ঙ্কর খরাগ্রস্ত ও ৪০ টি গ্রামকে মাঝারি খরাগ্রস্ত এলাকা হিসেবে ঘোষণা করা হয়েছে সরকারি ভাবে। সরকারি ওই বিবৃতি অনুসারে পার্শ্ববর্তী যোধপুর জেলার ১৩ টি গ্রামকে প্রবল ও ২৯৭ টি গ্রামকে মাঝারি মাপের ক্ষতির তালিকায় চিহ্নিত করেছে সরকার। হনুমানগড় জেলার মোট ১৮২ টি গ্রামও মারাত্মক ভাবে খরার প্রকোপে পড়েছে। দীর্ঘদিন বৃষ্টিপাতের অভাব ও প্রবল জলসংকটের জেরে কৃষিকাজের নিদারুণ অবস্থার পাশাপাশি কৃষকদের অবস্থাও ক্রমেই সংকটজনক হচ্ছে। এই ক্ষতিগ্রস্ত গ্রামগুলিতে খরা ঘোষণার বিজ্ঞপ্তি প্রকাশের পর থেকে তা আগামী ছয়মাস পর্যন্ত কার্যকর থাকবে বলে জানিয়েছে রাজস্থান সরকার।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+