১৪ এপ্রিল বা তার আগে কাটা টিকিট বাতিলের সিদ্ধান্ত নিল রেল! জানুন কারণ
১৪ এপ্রিল বা তার আগে কাটা টিকিট বাতিলের সিদ্ধান্ত নিল রেল! জানুন কারণ
মঙ্গলবার ভারতীয় রেলের পক্ষ থেকে ঘোষণা করে জানানো হয়েছে যে ১৪ এপ্রিল বা তার আগে নিয়মিত ট্রেনের সব টিকিট বাতিল করে দেওয়া হয়েছে এবং টিকিট বাতিলের অর্থ রেলের পক্ষ থেকে দিয়ে দেওয়া হবে বলে জানা গিয়েছে।

২২ জুনের নির্দেশে রেলের পক্ষ থেকে বলা হয়, 'এটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে ১৪ এপ্রিল বা তার আগে নিয়মিত ট্রেনের বুকিং বাতিল করে দেওয়া হয়েছে এবং টিকিট বাতিলের পুরো টাকা ফেরত দিয়ে দেওয়া হবে।’ করোনা ভাইরাস মহামারির জন্য দেশজুড়ে লকডাউন ছিল এবং ২৫ মার্চ থেকেই যাত্রীবাহী, এক্সপ্রেস ও মেইল ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। ১ মে থেকে শুধুমাত্র বিশেষ শ্রমিক ট্রেন চলাচল করে।
ভারতীয় রেলের পক্ষ থেকে জানানো হয়েছে ৩০ জুন পর্যন্ত ট্রেন পরিষেবা বন্ধ রাখা হবে। তাই ১৪ মে নিয়মিত ট্রেনের সব টিকিটও বাতিল করা হয় ও পুরো টাকা ফেরত দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। লকডাউনের সময়কালে এই টিকিটগুলি বুক করা হয়েছিল, সেই সময় রেলের পক্ষ থেকেই জুন মাসে পরিষেবা শুরু হওয়ার কথা বলা হয়েছিল। এর পাশাপাশি রেলের পক্ষ থেকে ১৫ জোড়া বিশেষ এসি ট্রেন ১২ মে ও ২০০টি টাইম–টেবিল ট্রেন ১ জুন থেকে শুরু করার কথা জানানো হয়েছিল।












Click it and Unblock the Notifications