মোদী-রাজ্যে করোনা ভাইরাসে মৃত্যু কি গোষ্ঠী সংক্রমণে, উদ্বেগ বাড়িয়ে উঠছে প্রশ্ন

গুজরাটে করোনা ভাইরাসের সংক্রমণে ৬ জনের মৃত্যু হল। মোদী-রাজ্যে এখন পর্যন্ত ৭৪ জন এই মারণ ভাইরাসে আক্রান্ত হয়েছেন।

গুজরাটে করোনা ভাইরাসের সংক্রমণে ৬ জনের মৃত্যু হল। মোদী-রাজ্যে এখন পর্যন্ত ৭৪ জন এই মারণ ভাইরাসে আক্রান্ত হয়েছেন। রাজ্যের স্বাস্থ্য আধিকারিকরা এখনও নিশ্চিত হতে পারেননি কীভাবে সংক্রমণ ছড়িয়ে পড়েছিল। স্থানীয় প্রশাসনও নিশ্চিত করেছে, কমপক্ষে ১০ জন ব্যক্তির সংক্রমণের উৎস অজানা রয়ে গেছে।

মোদী-রাজ্যে করোনা ভাইরাসে মৃত্যু কি গোষ্ঠী সংক্রমণে, উদ্বেগ

করোনা ভাইরাস সংক্রমণে মৃত ছয় জনের মধ্যে ৪৬ বছর বয়সী মহিলার ফুসফুসের কার্যকারিতা কমে গিয়েছিল এবং গোমতীপুর অঞ্চলের ৪৭ বছর বয়সী রোগীর ডায়াবেটিস ছিল। তবে উভয় ক্ষেত্রেই সংক্রমণের উৎস এখনও শনাক্ত করা যায়নি।

গত ২৬ মার্চ আহমেদাবাদে ৫৯ বছর বয়সী ব্যক্তির সংক্রমণের উৎস এখনও অজানা। প্রাথমিকভাবে অনুমান মৃত ব্যক্তি একজন মেডিকেল পেশাদার হওয়ায় তিনি অজান্তেই কোনও সংক্রামিত ব্যক্তির সংস্পর্শে এসেছিলেন। ভাবনগরে মৃত্যু হয় ৪৫ বছর বয়সী এক মহিলার। ওই মহিলা-সহ পাঁচ জন ব্যক্তির সংক্রমণের উৎসও নির্ণয় করতে ব্যর্থ হয়েছে প্রশাসন।

আশঙ্কা করা হচ্ছে, এই সমস্ত ঘটনা গোষ্ঠী সংক্রমণের কারণে। কেননা তাদের কোনও বিদেশ ভ্রমণের ইতিহাস নেই। ভাবনগরের পুর কমিশনার এম এ গান্ধী জানান, এ পর্যন্ত সংক্রমণের কারণে ভাবনগরে দু'জনের মৃত্যু হয়েছে। চারটি ঘটনার মধ্যে তিনটি ক্ষে্ত্রে ব্যক্তির বাসভবন থেকে তিন কিলোমিটারের মধ্যে। চতুর্থটি কিছুটা দূরে ছিল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+