আশানুরূপ পরিবর্তন না হওয়ায় কড়া পদক্ষেপ মোদীর, কাশীতে ডাকলেন আগামী সপ্তাহে বৈঠক
১৪ ডিসেম্বর কাশীতে দলীয় বৈঠক
ভারতীয় জনতা পার্টি (বিজেপি) মঙ্গলবার আম্বেদকর ইন্টারন্যাশনাল সেন্টারে সংসদের সংসদীয় দলের বৈঠক করেন। সংসদের বাইরে বরখাস্ত হওয়া ১২ জন সংসদ সদস্যের বিক্ষোভের মধ্যেই এই বৈঠক করা হয়। বৈঠকে মন্ত্রীদের সাবধান করলেন নরেন্দ্র মোদী। আশানুরূপ পরিবর্তন দেখতে না পেয়ে এমনটাই জানান তিনি।

বরখাস্ত হওয়া মন্ত্রীদের নিয়ে কেন্দ্রীয় মন্ত্রীর প্রতিক্রিয়া
সাসপেন্ড হওয়া ১২ জন সাংসদের প্রসঙ্গ টেনে কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ জোশী বলেন, 'আমরা বারবার বলেছি কি কারণে ১২ জন সাংসদকে বরখাস্ত করা হল। এবিষয়ে রেকর্ড আছে আমাদের কাছে। তারা যদি আজও ক্ষমা চায় তাহলে আমরা স্থগিতাদেশ প্রত্যাহার করতে প্রস্তুত।'

১৪ ডিসেম্বর কাশীতে দলীয় বৈঠক
বৈঠকের পরে জোশী বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সংসদ ক্রীড়া প্রতিযোগিতা, স্বাস্থ্যকর শিশু প্রতিযোগিতা এবং সূর্যনমস্কার প্রতিযোগিতার আয়োজন করার আহ্বান জানিয়েছেন। প্রধানমন্ত্রী আগামী ১৪ ডিসেম্বর উত্তরপ্রদেশের কাশীতে দলীয় জেলা সভাপতি এবং মণ্ডল সভাপতিদের বৈঠকে ডাকবেন ৷ সূত্র মারফত জানা গিয়েছে, এদিন বৈঠকে দলের সাংসদদের সাবধানী দেন নরেন্দ্র মোদি ৷ যদি প্রয়োজন পড়ে তাহলে কড়া পদক্ষেপ নেওয়া হবে। পুরস্কারপ্রাপ্তদের সরাসরি যোগাযোগ করা হবে।

বৈঠকে কে কে উপস্থিত ছিলেন
এদিন জ্ঞানপীঠে আম্বেদকর ইন্টারন্যাশানাল সেন্টারে অনুষ্ঠিত হওয়া এই বৈঠকে মোদী-শাহ ছাড়াও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ যোশী, এস জয়শঙ্কর, জিতেন্দ্র সিং, অর্জুন রাম মেঘওয়াল-সহ অন্য বিজেপি নেতারা ৷ বৈঠক শুরু হয় সকাল ১০ টার দিকে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সর্বভারতীয় সভাপতি জগৎপ্রকাশ নাড্ডা, জিতেন্দ্র সিং, অর্জুন রাম মেঘওয়াল-সহ অন্যান্য বিজেপি নেতারা ৷

প্রধানমন্ত্রী কেন যাচ্ছেন গোরখপুরে
বলা বাহুল্য, ১৫ নভেম্বর বিরসা মুন্ডার জন্মদিন জনজাতি গৌরব দিবস হিসাবে উদযাপন করার জন্য ঘোষণা করেন প্রধানমন্ত্রী। বিজেপি সংসদীয় দল প্রতি সপ্তাহে মঙ্গলবার যখনই সংসদীয় অধিবেশন চলে তখনই তারা বৈঠক করে। সোমবার ডক্টর বিআর আম্বেদকরের জন্মবার্ষিকী উপলক্ষ্যে বৈঠক ডাকা হয়। বৈঠকে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ জোশী, জিতেন্দ্র সিং, অর্জুন রাম মেঘওয়াল এবং অন্যান্য বিজেপি নেতারা। প্রধানমন্ত্রী একাধিক প্রকল্পের সূচনার জন্য যাচ্ছেন গোরখপুরে।












Click it and Unblock the Notifications