রীতি বজায় রেখে ভারতীয় সেনাদের নিয়ে দিওয়ালি উদযাপন ‌করতে পারেন নরেন্দ্র মোদী

রীতি বজায় রেখে ভারতীয় সেনাদের নিয়ে দিওয়ালি উদযাপন ‌করতে পারেন নরেন্দ্র মোদী

প্রত্যেক বছরের মতো এ বছরও রীতি বজায় রেখে ভারতীয় জওয়ানদের সঙ্গে দিওয়ালি উদযাপন করতে সীমান্তে ‌যেতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সূত্রের খবর, মোদী সুরক্ষা বাহিনীর সঙ্গে দিওয়ালি পালন করার জন্য বেশ কিছু সীমান্ত এলাকায় যেতে পারেন। প্রসঙ্গত ১৪ নভেম্বর দেশজুড়ে পালনকরা হবে দিওয়ালি।

রীতি বজায় রেখে ভারতীয় সেনাদের নিয়ে দিওয়ালি উদযাপন ‌করতে পারেন নরেন্দ্র মোদী

দিওয়ালির সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এর আগেও পাকিস্তান ও চিন সহ বিভিন্ন সীমান্তে ঘুরে জওয়ানদের সঙ্গে দেখা করেন ও কথা বলেন। গতবছর প্রধানমন্ত্রী জম্মু-কাশ্মীরের রাজৌরি জেলার সীমান্তরেখায় যান এবং সেনা বাহিনীর সঙ্গে দিওয়ালি উদযাপন করেন। ২০১৮ সালে মোদী উত্তরাখণ্ডের সীমান্তে গিয়েছিলেন সেনাদের সঙ্গে দেখা করতে।

এছাড়াও ২০১৭ সালে প্রধানমন্ত্রী উত্তর কাশ্মীরের গুরেজ সেক্টরে নিয়োজিত সেনাদের সঙ্গে দিওয়ালি পালন করেন। ২০১৫ সালে তিনি পাঞ্জাব সীমান্তে দিওয়ালি উদযাপন করতে গিয়েছিলেন। ২০১৪ সালে নরেন্দ্র মোদী ভারতের প্রথম প্রধানমন্ত্রী হওয়ার পর সিয়াচেনে সেনাদের সঙ্গে তাঁর প্রথম দিওয়ালি পালন করতে গিয়েছিলেন।
প্রসঙ্গত, কিছুমাস আগেই পূর্ব লাদাখে চিন-ভারত মুখোমুখি সংঘর্ষে দেশের বেশ কয়েকজন জওয়ান নিহত হন।

এতে চিনের ওপর ক্ষোভ বাড়ে ভারতের। তবে সম্প্রতি লাদাখে উত্তেজনা কমাতে গুরুত্বপূর্ণ ঐক্যমত হয়েছে ভারত ও চিনের। দু'‌পক্ষের তরফ থেকেই সেনা সরিয়ে নেওয়ার বিষয়ে আলোচনা হয়েছে বলে জানা গিয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+