‌জিও অল–ইন ওয়ান,শুরু হচ্ছে ২২২ টাকা থেকে,অন্য নম্বরে ১০০০ মিনিট ফ্রি কথা বলার সুযোগ

‌জিও অল–ইন ওয়ান,শুরু হচ্ছে ২২২ টাকা থেকে,অন্য নম্বরে ১০০০ মিনিট ফ্রি কথা বলার সুযোগ

টেলিকম যুদ্ধে ফের এয়ারটেল এবং ভোডাফোনকে পেছনে রেখে এগিয়ে গেল রিলায়েন্স জিও। দেশের জিও ব্যবহারকারিদের জন্য এবার সুখবর। অল–ইন প্যানস নিয়ে হাজির হয়েছে জিও। রিলায়েন্সের পক্ষ থেকে জানা গিয়েছে, প্রতিমাসে ২২২ টাকার রিচার্জ করালে জিও টু জিও ভয়েস কলের পাশাপাশি অন্য নম্বরেও বিনামূল্যে ফোন করা যাবে এবং তার সঙ্গে রয়েছে আনলিমিটেড ডাটাও।

‌জিও অল–ইন ওয়ান,শুরু হচ্ছে ২২২ টাকা থেকে,অন্য নম্বরে ১০০০ মিনিট ফ্রি কথা বলার সুযোগ


জিওর পক্ষ থেকে জানা গিয়েছে, ২২২ টাকার রিচার্জে ২জিবির পরিবর্তে পাওয়া যাবে ৪জিবি ডাটা। দেশের যে কোনও প্রান্তে থাকা জিও নম্বরের সঙ্গে যতখুশি কথা বলতে পারবেন গ্রাহকরা এবং অন্য নম্বরেও কথা বলার জন্য ১০০০ মিনিট পাবেন। এর সঙ্গে রয়েছে আনলিমিটেড এসএমএস পরিষেবা।

জিও জানিয়েছে, '‌১১১টাকার অতিরিক্ত রিচার্জ করালে একমাস অতিরিক্ত পরিষেবা পাওয়া যাবে। জিও অল–ইন ওয়ান প্ল্যান ৩৩৩ টাকায় ২ মাস ও ৪৪৪ টাকায় তিনমাসের পরিষেবা মিলবে। অর্থাৎ ২২২ টাকা প্রথম মাসে এবং তার সঙ্গে ১১১টাকার করালে দু’‌মাসই পাওয়া যাবে।’‌ জিও ব্যবহারকারীরা ৪৪৮ টাকার পরিবর্তে ৪৪৪ টাকার রিচার্জ করলে তিনমাস পর্যন্ত পরিষেবা পাবে। তবে আগে যেমন অন্য নম্বরে কল করলেও আনলিমিটেড কথা বলা যেত, সেই সুযোগ আর থাকবে না জিওতে। ১০০০ মিনিটের মধ্যেই কথা শেষ করতে হবে অন্য নম্বরের ক্ষেত্রে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+