LPG এর মূল্য বৃদ্ধি নিয়ে সরকারকে টুইটে খোঁচা দিলেন রাহুল গান্ধী

মূল্যস্ফীতির ফলে ক্ষতিগ্রস্থ জনগোষ্ঠী-রাহুল গান্ধী

মধ্যবিত্তের হেঁশেলে যেন আগুন লাগছে। সরকারি সিদ্ধান্তে বাণিজ্যিক গ্যাস ব্যবহারকারীদের মাথায় যেন হাত পড়ছে। এক লাফে ১০০ টাকার বেশি দাম বেড়েছে গ্যাসের। দাম বাড়ার পরই কংগ্রেস নেতা রাহুল গান্ধী টুইটে টোপ দাগালেন সরকারকে।

‘মুদ্রাস্ফীতি নিয়ে ভুল বোঝানো হচ্ছে’

‘মুদ্রাস্ফীতি নিয়ে ভুল বোঝানো হচ্ছে’

কংগ্রেস নেতা রাহুল গান্ধী টুইটে লেখেন, 'মুদ্রাস্ফীতি বাড়ার সাথে সাথে ভুল বোঝানোর চেষ্টাও কমেছে।' আবার কংগ্রেস সাংসদ মনীশ তিওয়ারি সংসদের চলমান শীতকালীন অধিবেশনে মূল্যস্ফীতির উচ্চ হার নিয়ে আলোচনার জন্য লোকসভায় একটি মুলতুবি প্রস্তাবের নোটিশও দিয়েছেন।

মূল্যস্ফীতির ফলে ক্ষতিগ্রস্থ জনগোষ্ঠী

মূল্যস্ফীতির ফলে ক্ষতিগ্রস্থ জনগোষ্ঠী

সাংসদ লেখেন, 'উচ্চ মূল্যস্ফীতির হারের ফলে দেশের আর্থিক দিক থেকে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর ক্রমশ ক্ষতি হচ্ছে। সব্জি ও তেলের দাম বেড়েই যাচ্ছে। আর জ্বালানির দাম প্রায়ই নিত্যদিন বাড়ছে। পেট্রোলের দাম বেড়ে ১০০ টাকার সীমা ছাড়িয়ে গেছে, সেই সঙ্গে LPG সিলিন্ডারের দাম ২০১৪ সালের তুলনায় দ্বিগুণ হয়েছে।'

 মূল্যস্ফীতির হার ক্রমশ বাড়ছে

মূল্যস্ফীতির হার ক্রমশ বাড়ছে

RBI এর প্রকাশিত তথ্য অনুসারে, ২০২০-এর সিপিআই তেলের মূল্যস্ফীতির হার বছরে ৩৩.৫০% দাঁড়িয়েছে। যেখানে জ্বালানী এবং পরিবহণ ও যোগাযোগের জন্য এই সংখ্যা ১৪.১৯ এবং ১০.৯০। মূল্যস্ফীতির উচ্চ হার যে শুধু দেশের কম আয়ের গোষ্ঠীর উঠে দাঁড়াতে দিচ্ছে না, শুধুই তাই নয়। এর ফলে ক্রমবর্ধমান বৈষম্য ক্রমশ বেড়ে যাচ্ছে। আমি মূল্যস্ফীতির ইস্যুটি লোকসভায় তুলতে চাই।'

প্রসঙ্গত, গ্যাসের দাম বেড়ে হয়েছে, ১৯ কেজি গ্যাস সিলিন্ডারের দাম একধাক্কায় বেড়ে হয়েছে ১০৩ টাকা ৫০ পয়সা। ১৯ কেজি ওজনের ভর্তুকিহীন বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম বেড়ে হবে ২ হাজার ১৭৭ টাকা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+