বড় ধাক্কা কংগ্রেসে! খোদ সভাপতিই হাঁফ ছেড়ে বাঁচলেন পদত্যাগ করে, টুইটে জল্পনা

অন্তর্দ্বন্দ্ব যেন শেষই হচ্ছে না কংগ্রেসে। লোকসভা ভোটের ভরাডুবির পর থেকেই কংগ্রেসে অন্তর্দ্বন্দ্ব প্রকট হতে শুরু করে। রাজস্থান দিয়ে শুরু। মধ্যপ্রদেশেও প্রকট হয়েছে অন্তর্দ্বন্দ্ব।

অন্তর্দ্বন্দ্ব যেন শেষই হচ্ছে না কংগ্রেসে। লোকসভা ভোটের ভরাডুবির পর থেকেই কংগ্রেসে অন্তর্দ্বন্দ্ব প্রকট হতে শুরু করে। রাজস্থান দিয়ে শুরু। মধ্যপ্রদেশেও প্রকট হয়েছে অন্তর্দ্বন্দ্ব। কমলনাথ বনাম সিন্ধিয়ার লড়াই থামাতে ময়দানে নামতে হয়েছে কংগ্রেস সভানেত্রীকে। এরপর আবার ত্রিপুরায় প্রকট হয়েছে দ্বন্দ্ব। আজই টুইট করে নিজের পদত্যাগের কথা জানিয়েছেন ত্রিপুরা কংগ্রেসের রাজ্য সভাপতি কিরিট প্রদ্যোত দেব বর্মন। একই সঙ্গে দল ছাড়ার কথাও তিনি জানিয়েছেন।

ত্রিপুরা কংগ্রেসে বড় ধাক্কা, দল ছাড়লেন রাজ্য সভাপতি

নিজের টুইটার হ্যান্ডেলে প্রদ্যোত লিখেছেন অনেকদিন পর শান্তিতে আছি। নিজেকে চাপমুক্ত মনে হচ্ছে। অনেকিন পর আজ চাপমুক্ত হয়ে ঘুম থেকে উঠলাম। অপরাধী এবং দুষ্কৃতীদের কথা শুনে দিন শুরু করতে হল না। ভাবতে হল না কেউ আমার পিছনে ছুরি মারার চেষ্টা করছে। কোনও রকম গোষ্ঠিবাজির শিকার হতে হবে না আজ থেকে।

কিরিট দেববর্মনের এই টুইটেই প্রকাশ হয়ে গিয়েছে ত্রিপুরাতেও চরমে পৌঁছেছে কংগ্রেসের অন্তর্দ্বন্দ্ব। কোনওভাবেই সেই কোন্দল নিয়ন্ত্রণে আনতে পারছে না হাইকমান্ড। বেশিরভাগ ক্ষেত্রেরই দেখা যাচ্ছে নবীন-প্রবীণের লড়াই প্রকট হয়েছে। রাজস্থানে শচীন পাইলট বনাম গেহলট, মধ্যপ্রদেশে কমলনাথ বনাম জ্যোতিরাদিত্য সিন্ধিয়া এবং ত্রিপুরাতেও সেই একই ঘটনার পুনরাবৃত্তি ঘটেছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+