মহুয়ার জন্মদিনে তোলা হয়েছিল ছবি, 'নিম্নমানের রাজনীতি' হচ্ছে বলে দাবি শশী থারুরের
কংগ্রেস সাংসদ শশী থারুরের সঙ্গে মহুয়া মৈত্রের ছবি। তৃণমূল কংগ্রেস সাংসদকে শশী থারুরের পাশে বসে থাকতে দেখা যাচ্ছে। একাধিক ছবি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। তাই নিয়ে এবার মুখ খুললেন কংগ্রেস সাংসদ। এগুলি নিম্নমানের রাজনীতি একথাই বললেন শশী থারুর।
গত শুক্রবার সোশ্যাল মিডিয়ায় দুই সাংসদের ছবি ভাইরাল হয়েছে। তারা দুজনে কোনও একটি পার্টিতে ছিলেন। তারা কোনও গোপন বৈঠকে শামিল হয়েছিলেন। এমন কথা বিজেপির পক্ষ থেকে প্রচার করা হচ্ছে। সেই নিয়েও মন্তব্য করেছেন তিনি। কোনও গোপন বৈঠক নয়। মহুয়া মৈত্রের জন্মদিন ছিল। সেই জন্মদিন উদযাপন করার সময় কিছু ছবি তোলা হয়। এই ছবি সেই দিনেরই।

সোমবার শশী থারুরের এই মন্তব্য সামনে আসছে। কংগ্রেস সাংসদ নিজেও বিরক্ত এই ঘটনায়। শশী থারুর সাংবাদিকের প্রশ্নের উত্তরে জানিয়েছেন, একটি বাচ্চার জন্মদিন ছিল। এবারে বাচ্চা বলতে কাকে বোঝানো হচ্ছে? তাই নিয়েও কিঞ্চিত চর্চা হয়। নিজেই জানিয়ে দেন, মহুয়া মৈত্রকেই তিনি বাচ্চা বলছেন। তার কারণ নিজেই স্পষ্ট করেছেন থারুর।
সেদিন ওই বাচ্চার জন্মদিন ছিল। শশী ঠাকুরের থেকে মহুয়া মৈত্র প্রায় ১০ থেকে ২০ বছরের ছোট। মহুয়া মৈত্র একজন পূর্ণবয়স্ক নারী। কিন্তু কংগ্রেস সাংসদের থেকে বয়সে তিনি অনেকটাই ছোট। সে কারণেই থারুর তাকে বাচ্চা বলে মনে করছেন।
সাংবাদিকদের সামনে থারুর আরও বক্তব্য রেখেছেন। তার মতে ওই জন্মদিনের অনুষ্ঠানে ১৫ জন আমন্ত্রিত ছিল। শশী থারুরের বোনকেও আমন্ত্রণ জানানো হয়েছিল। তবে কিঞ্চিত সুর কাটে আগেই। কেউ বা কারা আমন্ত্রিতদের নামের তালিকা কাটছাঁট করেছিলেন। জন্মদিনের পার্টি হয়ে যায় গোপন বৈঠক।
শশী থারুর এই বিষয়টিকে নিয়ে মাথা ঘামাতে একদমই ব্যস্ত নন। তিনি নিজেও এটিকে কোনও চর্চার মধ্যে রাখতে চান না। মানুষের জন্য তিনি কাজ করেন। সেই কাজই তিনি মন দিয়ে করছেন। তবু চর্চা হচ্ছে এই বিষয়ে। সেজন্যই ছবির ঘটনা তিনি জানিয়ে দিলেন।
শশী থারুর যাই বলুন না কেন, মহুয়া মৈত্র যথেষ্ট চাপে রয়েছেন। এমনই বলছেন ওয়াকিবহাল মহল। তৃণমূল কংগ্রেস তাকে নিয়ে কোনও কথা বলতে রাজি নয়। এ লড়াই তার একার। একথাও মহুয়া বিশ্বাস করছেন। ফলে পরিস্থিতি যে জটিল, তা বলাই যায়।












Click it and Unblock the Notifications