বুস্টার ডোজ কিনতে হতে পারে ভারতের জনগণকে, ইঙ্গিত বাজেটে

বুস্টার ডোজ কিনতে হতে পারে ভারতের জনগণকে, ইঙ্গিত বাজেটে

মঙ্গলবার দেশের অর্থমন্ত্রী নির্মলা সীতারামন ২০২২-২৩ সালের বাজেট ঘোষণা করেছেন৷ নানাবিধ প্রশংসা ও সমালোচনা কুড়িয়েছে এই বাজেট৷ কেউ বলছেন মহামারী চলাকালীন এই বাজেট অর্থনীতিকে চাঙ্গা করার সঙ্গেই জনগণকে স্বস্তি দেবে আবার অনেকের মতে এই বাজেট মোটেও জনগণের কথা ভেবে বানানো হয়নি৷ বিতর্ক যাই হোক একটি বিষয় নিয়ে অনেক অর্থনৈতিক বিশেষজ্ঞই প্রশ্ন তুলছেন যে, গতবছর যেখানে বাজেটে করোনা ভ্যাকসিন খাতে ৩৫ হাজার কোটি টাকা বরাদ্দ ছিল এবার সেটা কমে ৫০০০ কোটি করা হয়েছে, তাহলে কি করোনা ভ্যাকসিনের বুস্টার ডোজ আগের দু'টি তোজের মতো ফ্রিতে দেবে না কেন্দ্র?

কী বলছেন বিশেষজ্ঞরা?

কী বলছেন বিশেষজ্ঞরা?

বিশেষজ্ঞদের মতে, করোনার বুস্টার ডোজগুলি বাজার থেকে কিনতেও হতে পারে সাধারণ মানুষকে৷ ২০২১-২২ এ করোনাট টিকাকরণের জন্য বাজেট ৩৫ হাজার কোটি কোটি টাকা বরাদ্দ করা হয়েছিল যা পরে বেড়ে দাঁড়ায় ৩৯ হাজার কোটি টাকায়৷ এই বছর, বাজেট কমিয়ে ভ্যাকসিনের জন্য বরাদ্দ ৫ হাজার কোটি টাকা!

কী কারণে ভ্যাকসিন বাজেটে কম বরাদ্দ?

কী কারণে ভ্যাকসিন বাজেটে কম বরাদ্দ?

এর পেছনে বেশ কয়েকটি কারণ চিহ্নিত করেছেন বিশেষজ্ঞরা, প্রথমত ভারত সরকার দেশের বেশিরভাগ জনসংখ্যাকে টিকা দেওয়ার শেষপ্রান্তে রয়েছে৷ দেশ প্রায় ১৭০ কোটি টিকাকরণ স্পর্শ করতে চলেছে, যার মধ্যে অনেকের তিনটি ডোজশ কারও দু'টি ডোজ এবং অনেকে করোনার একটি মাত্র ডোজ পেয়েছেন৷ যদিও এই তালিকায় মধ্যে দু'টি ডোজ করোনা টিকা পাওয়া মানুষের সংখ্যায় বেশি বলে জানা গিয়েছে৷

ভ্যাকসিনে কোনও বাজেটে কত বরাদ্দ ছিল!

ভ্যাকসিনে কোনও বাজেটে কত বরাদ্দ ছিল!

টিকাদান অভিযানে আগের বরাদ্দকৃত ৩৫,০০০ কোটি টাকার মধ্যে এখন পর্যন্ত প্রায় ২০,০০০ কোটি টাকা খরচ হয়েছে। সরকার সংসদের গত অধিবেশনে এই তথ্য জানিয়েছিল, এ পর্যন্ত, ১৬৭ কোটিরও বেশি ভ্যাকসিন ডোজ দেওয়া হয়েছে, যা মোট প্রাপ্তবয়স্ক জনসংখ্যার প্রায় ৯৫ শতাংশকে অন্তত একটি ডোজ এবং ৭৫ শতাংশ প্রাপ্তবয়স্কদের ডবল ডোজ দেওয়া গিয়েছে৷

দোকান থেকে কেনা যাবে করোনা ভ্যাকসিন!

দোকান থেকে কেনা যাবে করোনা ভ্যাকসিন!

স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে ৫ হাজার কোটি টাকা বরাদ্দ করার পদক্ষেপটি একটি সংকেত হতে পারে যে সরকার ইতিমধ্যেই সারা দেশে বিনামূল্যে টিকা প্রদানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। যা প্রাণঘাতী করোনা রোগ থেকে অনেক জীবন বাঁচিয়েছে। এখন, বুস্টার ডোজ দেওয়ার প্রক্রিয়া চলছে। এবং বয়স্ক, কোভিড যোদ্ধা জনসংখ্যাকে বিনামূল্যেই এই ডোজ দিচ্ছে সরকার৷ তবে গত সপ্তাহে, সরকার ভারতের সিরাম ইনস্টিটিউটের কোভিশিল্ড এবং ভারত বায়োটেকের কোভ্যাক্সিনকে সম্পূর্ণ অনুমোদন দিয়েছে বাজারজাত করার জন্য। যার একটা অর্থ এটিও হতে পারে যে এখন ক্লিনিক এবং হাসপাতাল থেকে ব্যক্তিগতভাবে কেনা যেতে পারে করোনার বুস্টার ডোজ, অন্যান্য রোগের ভ্যাকসিনগুলির মতো।


যাইহোক, তাদের CoWin প্ল্যাটফর্মের অধীনে নিবন্ধিত হতে হবে। "সম্পূর্ণ অনুমোদন প্রদানের পদক্ষেপটি স্পষ্টভাবে ইঙ্গিত দেয় যে সরকার এখন নিশ্চিত যে এটি একটি প্রয়োজনীয় দুই-ডোজ ভ্যাকসিনের মাধ্যমে সমগ্র যোগ্য জনগোষ্ঠীকে টিকা দিয়েছে। তারা দুর্বল জনসংখ্যাকেও বুস্টার দিয়েছে," বলেছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞ এবং পাবলিক হেলথ ফাউন্ডেশন অফ ইন্ডিয়ার (পিএইচএফআই) সভাপতি ডাঃ কে শ্রীনাথ রেড্ডি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+