বায়ু দূষণ নিয়ন্ত্রণে চরম পদক্ষেপ করতে চলেছে পাঞ্জাব সরকার
পাঞ্জাব, হরিয়ানার শুকনোর ফসল পোড়ানোর কারণেই বিষ বাতাসে ঢাকছে রাজধানী দিল্লি। এই অভিযোগ একাধিবার করেছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল।
পাঞ্জাব, হরিয়ানার শুকনোর ফসল পোড়ানোর কারণেই বিষ বাতাসে ঢাকছে রাজধানী দিল্লি। এই অভিযোগ একাধিবার করেছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। এবার তাই বায়ু দূষণ নিয়ন্ত্রণে চরম পদক্ষেপ করার সিদ্ধান্ত নিয়েছে পাঞ্জাব সরকার। শুকনো ফসল পোড়ানোর অভিযোগে প্রায় ৩০০০ কৃষকের বিরুদ্ধে পদক্ষেপ করতে চলেছেন অমরিন্দর সিং। এই কড়া পদক্ষেপ করলে কিছুটা হলেও শুকনো ফসল পোড়ানোর প্রবণতা বন্ধ হবে বলে মনে করছেন তিনি।

গত বছরই হাইকোর্টের পক্ষ থেকে নির্দেশিকা জারি তরে কৃষকদের সতর্ক করা হয়েছিল, শুকনো ফসল পোড়ালে মোটা টাকা জরিমানা করা হবে। সেই কারণেই এবার ফসল পোড়ানোর ঘটনা অনেকটাই নিয়ন্ত্রণে বলে জানিয়েছেন অমরিন্দর সিং। আগে থেকেই গ্রামে গ্রামে নজরদারি চালিয়েছে রাজ্য সরকারের গড়ে দেওয়া বিশেষ টিম। ১ নভেম্বর পর্যন্ত ১১,২৮৬টি শুকনো ফসল পোড়ানোর ঘটনা প্রকাশ্যে এসেছে। পরিবেশ দূষণের অভিযোগে এখনও পর্যন্ত ৪১,৬২,০০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে।












Click it and Unblock the Notifications