ইন্দোনেশিয়ায় পাম তেলের সংকট, প্রভাব ফেলবে ভারতের বাজারেও
বিশ্বের সবচেয়ে বেশি পাম তেল উৎপাদক দেশগুলির তালিকায় শীর্ষে রয়েছে ইন্দোনেশিয়া। এবার বিশ্বের ইতিহাসে এরকম ঘটনা বিরল যে কোনও একটি দ্রব্যের সর্বোচ্চ উৎপাদনকারী দেশেই কিনা সেই দ্রব্যের অভাবে ধুঁকছে। আর অভাব এতটাই যে রপ্তানি তো দূর অস্ত, দেশের মানুষেরই কপালে জুটছে না সংশ্লিষ্ট দ্রব্যটি। ইন্দোনেশিয়া ঠিক এই জিনিসটিই হয়েছে।বিশ্বের সবচেয়ে বেশি পাম তেল উৎপাদক দেশ ইন্দোনেশিয়ায় দেখা দিয়েছে পাম তেলেরই সংকট৷

মার্কিন যুক্তরাষ্ট্রের কৃষি বিভাগের দেওয়া তথ্য অনুযায়ী ২০২১-২২ সালের সেপ্টেম্বর-অক্টোবর মাস অবধি ইন্দোনেশিয়ার ৪৫.৫ মিলিয়ন টন পাম তেল উৎপাদন করার লক্ষ্যমাত্র ছিল৷ যা কিনা গোটাবিশ্বের পাম তেলের ৬০ শতাংশ। ইন্দোনেশিয়ার পর সবচেয়ে বেশি এই তেল উৎপাদন করে মালয়েশিয়া৷ যদি এখনও পর্যন্ত ২৯ মিলিয়ন টন তেল রপ্তানি করে ফেলেছে ইন্দোনেশিয়া। তবে ইন্দোনেশিয়ায় সম্প্রতি ভাটা পড়ছে এই তেল উৎপাদনে৷ যার ফলে সরকারকে বাধ্য হয়ে বেঁধে দিতে হয়েছে এর দাম। ১৪ হাজার ইন্দোনেশিয়ান মুদ্রার বিনিময়ে পাওয়া যাচ্ছে প্রিমিয়াম মানের এক লিটারের পাম তেল। সাধারণ মানের তেলের দাম ১৩,৫০০ ইন্দোনেশিয়ান রুপি৷ তবে দাম বেঁধে দিলেও চাহিদা মেটানো যাচ্ছে কই? ইন্দোনেশিয়ার সুপার মার্কেট থেকে কর্পুরের মতো উধাও হয়ে যাচ্ছে এই তেল। মানুষকে লম্বা লাইনে অপেক্ষা করতে হচ্ছে।
সরকার যে শুধুই দাম বেঁধে দিয়েছে, তা নয়। উৎপাদনকারী সংস্থাদের কড়া নির্দেশও দেওয়া হয়েছে যাতে তারা রপ্তানির থেকে কমিয়ে ২০ শতাংশ তেল ঘরোয়া বাজারে বিক্রি করে। স্বাভাবিকভাবেই এই পরিস্থিতিতে চাপে পড়েছে বিশ্বের অন্যান্য দেশ৷ ভারতও ব্যতিক্রম নয়৷ বিশ্বের সবচেয়ে বেশি উদ্ভিজ্জ তেল আমদানি করে ভারত। বছরে ১৪-১৫ মিলিয়ন টন তেলের মধ্যে ৮-৯ মিলিয়ন টনই পাম তেল। এরপরই রয়েছে সোয়াবিন তেল (৩-৩.৫ মিলিয়ন টন) এবং সূর্যমুখী তেল (২.৫ মিলিয়ন টন)। এর আগে ইন্দোনেশিয়া থেকেই সবচেয়ে বেশি তেল আসত ভারতে। যদিও ২০২১-২০২২ তে ইন্দোনেশিয়াকে ছাপিয়ে যায় মালয়েশিয়া।
গত ১৬-১৭ মার্চ ইন্দোনেশিয়ার সরকার পাম তেলের দাম নিয়ে বিধিনিষেধ তুলে দেয়। যার ফলে সুবিধা হয় ভারতেরও। আমদানি হওয়া তেলের দাম গত ক'মাসের তুলনায় কমতে থাকে। (যদিও তা একবছর আগের তুলনায় অনেকটাই বেশি) তবু বিশেষজ্ঞদের মতে, এই মূল্য হ্রাসে ভারতের সাধারণ মানুষ, শিল্পপতিদের বেশ খানিকটা সুরাহা হবে৷












Click it and Unblock the Notifications