ভারত সফরে মোদী-ট্রাম্পের মধ্যে স্বাক্ষরিত হবে কোন কোন চুক্তি?

আর মাত্র কয়েক দিন। এর পরেই ভারতে নিজের প্রথম সফরে আসতে চলেছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আর এই সফরেই ভারত ও আমেরিকার মধ্যে স্বাক্ষর হতে পারে মোট পাঁচটি চুক্তি। এমনটাই জানানো হয়েছে ভারতের বিদেশ মন্ত্রকের তরফ থেকে। ট্রাম্পের ভারত সফরের দ্বিতীয় দিন, অর্থাৎ ২৫ ফেব্রুয়ারি দিল্লিতে বৈঠকে বসবেন দুই দেশের রাষ্ট্রপ্রধান। সেখানেই স্বাক্ষরিত হবে এই চুক্তিগুলি।

জঙ্গি দমনে পারস্পরিক সহযোগিতা সহ ৫টি চুক্তি স্বাক্ষর হবে

জঙ্গি দমনে পারস্পরিক সহযোগিতা সহ ৫টি চুক্তি স্বাক্ষর হবে

জানা গিয়েছে, ট্রাম্পের ভারত সফর চলাকালীন জঙ্গি দমনে পারস্পরিক সহযোগিতা, ভারত-প্রশান্ত মহাসাগর এলাকায় যৌথ নজরদারি, প্রতিরক্ষা খাতে আলোচনা, বাণিজ্য বিষয়ক আলোচনা ও এইচ ১বি ভিসা নিয়ে আলোচনা হবে। এই বিষয়ে বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে বিশদে বিবরণ দেন বিদেশ সচিব রবিশ কুমার। সূত্রের খবর বিশেষ করে এইচ ১বি ভিসা নিয়ে আমেরিকাকে চাপ দেওয়ার পথে হাঁটতে পারে ভারত।

পর্যালোচনা চলছে আরও অন্তত ৩টি বিষয়ের চুক্তির ব্যপারে

পর্যালোচনা চলছে আরও অন্তত ৩টি বিষয়ের চুক্তির ব্যপারে

এছাড়াও আরও ৩ থেকে পাঁচটি বিষয়ে চুক্তি হতে পারে। এই বিষয়গুলিও খতিয়ে দেখা হচ্ছে বলে সূত্র মারফত জানা গিয়েছে।

ভারতের সঙ্গে বাণিজ্য চুক্তি নিয়ে ইতাবাচক ইঙ্গিত ট্রাম্পের

ভারতের সঙ্গে বাণিজ্য চুক্তি নিয়ে ইতাবাচক ইঙ্গিত ট্রাম্পের

ভারতে আসার আগেই ফের এই বিষয়ে আশার আলো দেখালেন ডোনাল্ড ট্রাম্প। এই বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট বলেন যে দুই দেশের মধ্যে একটি ভালো বাণিজ্য চুক্তি হতে পারে। বাণিজ্য চুক্তি প্রসঙ্গে ট্রাম্প ইঙ্গিত দিয়ে জানান যে তিনি যদি একটা ভালো চুক্তি না করতে পারেন তবে ভারত-মার্কিন বাণিজ্য চুক্তি নিয়ে যাবতীয় উৎসাহ কমে যেতে পারে। তাই এই চুক্তি নিয়ে ভাবতেই হবে।

ভারত সফরে আসার আগে ট্রাম্পের বক্তব্য

ভারত সফরে আসার আগে ট্রাম্পের বক্তব্য

ট্রাম্প বলেন, 'সম্ভবত আমরা ধীরে চলার নীতি নিয়েই আপাতত পদক্ষেপ করবো। নির্বাচনের পরে আমরা এই চুক্তিটি করবো। আমি মনে করি সেই সময়েই এই চুক্তি করা ভাল। তবে এই ভারত সফরেও কিছু হতে পারে। তাই, আমরা কী করব তা ভেবে দেখছি। আমরা কেবল তখনই চুক্তি করবো যখন আমরা দেখব যে এটা আমাদের পক্ষে ভালো। আমেরিকা বেশ কিছু সুবিধা পাচ্ছে, এমনটা দেখলেই আমরা অগ্রসর হব। কারণ আমরা প্রথমে আমেরিকার কথাই ভাবব। মানুষ এটা পছন্দ করুক বা না করুক আমরা আমেরিকার স্বার্থই সবার আগে রাখব।'

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+