'কাশ্মীরের মসজিদগুলিতে নজরদারির নির্দেশ অমিত শাহের'! উপত্যকায় কী রটেছে সোশ্যাল মিডিয়ায়
কাশ্মীরের মসজিদগুলিতে নজরদারি চালানোর নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। এমনই খবর ছড়াচ্ছে উপত্যকারা সোশ্যাল মিডিয়ায়।
কাশ্মীরের মসজিদগুলিতে নজরদারি চালানোর নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। এমনই খবর ছড়াচ্ছে উপত্যকারা সোশ্যাল মিডিয়ায়। যদিও উপত্যকার উচ্চ পদস্থ আধিকারিক এটি ঘটনাটি একেবারেই ভুয়ো এবং গুজব বলে দাবি করেছেন।

এদিকে সোশ্যাল মিডিয়ায় যে খবর ঘোরাফেরা করছে তাতে দেখা গিয়েছে একটি চিঠি। সেটি শ্রীনগরের এসপিকে উদ্দেশ্য করে লেখা। ২৮ জুলাইয়ের তারিখে লেখা হয়েছে চিঠিটি। ২৯ জুলাই সকাল ১০টার মধ্যে যাবতীয় তথ্য কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকে জানাতে বলা হয়েছে। চিঠিতে সুনির্দিষ্ট করে হজরতবল জোন, নর্থ জোন, ইস্ট জোন, ওয়েস্ট জোনের পুলিস সুপারদের রিপোর্ট দিতে বলা হয়েছে।
এই নিয়ে রাজ্যপালের উপদেষ্টাকে প্রশ্ন করা বলে তিনি জানিয়েছেন কেউ কেউ উপত্যকায় আতঙ্ক ছড়ানোর জন্য এই ধরনের গুজব রটাচ্ছেন। কোথা থেকে এই গুজব ছড়ানো হচ্ছে তা খতিয়ে দেখা হবে বলে জানিয়েছেন তিনি। কেন্দ্র ১০,০০০ বাড়তি সেনা উপত্যকায় পাঠানোর পরেই সোশ্যাল মিডিয়ায় এই খবর ছড়িয়ে পড়তে শুরু করে।












Click it and Unblock the Notifications