কর্নাটকে রাষ্ট্রপতি শাসনের দাবি তুলল বিরোধী দল কংগ্রেস

কর্নাটকে রাষ্ট্রপতি শাসনের দাবি তুলল বিরোধী দল কংগ্রেস

করোনা ভাইরাস নিয়ন্ত্রণ করতে ব্যর্থ কর্নাটকের বিজেপি সরকার, তাই রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি করা হোক। গত ১ জুলাই থেকে প্রতিদিন রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে। বৃহস্পতিবার এমনই দাবি করল রাজ্যের বিরোধী দল কংগ্রেস।

কংগ্রেসের কটাক্ষ রাজ্য সরকারকে

কংগ্রেসের কটাক্ষ রাজ্য সরকারকে

দলের রাজ্য সভাপতি ডি কে শিবকুমার সাংবাদিকদের বলেন, ‘‌সময় এসেছে বিজেপি সরকারের পদত্যাগ করার এবং রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি করে দেওয়া হোক, সরকার শোচনীয়ভাবে রাজ্যে করোনা কেস নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হয়েছে, যেটি রোজ বেড়েই চলেছে।'

 কোভিড পরিস্থিতি থেকে ইশ্বর বাঁচাতে পারেন

কোভিড পরিস্থিতি থেকে ইশ্বর বাঁচাতে পারেন

বুধবার রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী বি শ্রীরামুলু এক বিবৃতিতে জানিয়েছেন যে এই মহামারি থেকে কর্নাটককে একমাত্র ভগবানই ‌বাঁচাতে পারেন। স্বাস্থ্য মন্ত্রীর এই বিবৃতির সমালোচনা করে শিবকুমার জানান যে সরকারের অযোগ্যতা নাগরিকদের ইশ্বরের করুণার পাত্র করে তুলেছে।

ক্ষুব্ধ শিবকুমার বলেন, ‘‌আমাদের কেন সরকারের দরকার, যারা মহামারি নিয়ন্ত্রণ করতে পারছে না?‌ শ্রীরামুলুর কথায় এটা স্পষ্ট যে বিজেপি সরকার পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে একেবারেই অযোগ্য। সরকারের অক্ষমতার জন্যই পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে।'‌ বুধবার রাজ্যের উত্তরপূর্ব প্রদেশের চিত্রদূর্গ এলাকায় সাংবাদিকদের কাছে স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছিলেন যে কোভিড-১৯-এর হাত থেকে দক্ষিণের রাজ্যকে একমাত্র ভগবানই বাঁচাতে পারে । লকডাউনের নির্দেশিকা লঙ্ঘন করলে সংক্রমিত হওয়ার সম্ভাবনা বেড়ে যাবে সে বিষয়ে সচেতন হতে হবে মানুষকে।

পদত্যাগ করুন বি এস ইয়েদুরাপ্পা

পদত্যাগ করুন বি এস ইয়েদুরাপ্পা

শিবকুমার বলেন, ‘‌কংগ্রেস এবং জনতা দল-সেকুলারের কিছু প্রকৌশল ত্রুটির জন্য ১৪ মাস পুরনো জোট দলকে ২০১৯ সালের ২৩ জুলাই বিধানসভায় হারানোর পর একবছর আগে বিজেপি ক্ষমতায় আসে। নোংরা রাজনীতি করে ক্ষমতায় এসেছে বিজেপি, তাই মুখ্যমন্ত্রী বি এস ইয়েদুরাপ্পার উচিত পদত্যাগ করা এবং রাজ্যপাল বাজুভাই বালার হাতে রাজ্যের দায়িত্ব তুলে দেওয়া।'‌

 করোনায় আক্রান্ত হতে পারেন যে কেউ

করোনায় আক্রান্ত হতে পারেন যে কেউ

কর্নাটকের বিজেপি নেতা শ্রীরামুলু বলেন, ‘‌বিশ্ব জুড়েই করোনা সংক্রমণ বাড়ছে। আমাদের সকলকেই সতর্ক থাকতে হবে। কেউ শাসক দলের সদস্য হোন বা বিরোধী, ধনী হন বা গরিব, ভাইরাস কাউকে ছাড়ছে না।'‌ এর পরেই তিনি বলেন, আমি ১০০ শতাংশ নিশ্চিত, আগামী দু'মাসে করোনা সংক্রমণ বাড়বে। কেউ বলতেই পারে, এর পিছনে আছে সরকারের ব্যর্থতা। কিন্তু এর চেয়ে বড় মিথ্যা আর কিছু হতে পারে না। কেবল ঈশ্বরই আমাদের করোনার হাত থেকে বাঁচাতে পারেন।'‌

কংগ্রেসের অভিযোগ খারিজ মন্ত্রীর

কংগ্রেসের অভিযোগ খারিজ মন্ত্রীর

রাজ্যে মন্ত্রী, সরকারি আধিকারিক ও বিধায়কদের গাফিলতিতেই রাজ্যে করোনা ভাইরাস বাড়ছে কংগ্রেসের এই অভিযোগকে খারিজ করে শ্রীরামুলু জানিয়েছেন, আনলক যতদিন না শুরু হয়েছিল ততদিন কর্নাটক অন্যান্য রাজ্যের তুলনায় অনেকটাই নিয়ন্ত্রণে ছিল, কিন্তু আনলকের পরই মানুষ সরকারি নির্দেশিকা লঙ্ঘন করতে শুরু করল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+