লকডাউনের জেরে স্কুলের সঙ্গে দূরত্ব তৈরি হয়েছে প্রায় ৩২ কোটি শিশুর, বাড়বে স্কুল ছুটের সংখ্যা
লকডাউনের জেরে স্কুলের সঙ্গে দূরত্ব তৈরি হয়েছে প্রায় ৩২ কোটি শিশুর, বাড়বে স্কুল ছুটের সংখ্যা
করোনা লকডাউনের জেরে থমকে গোটা দেশ। সেই সঙ্গে থমকে শিক্ষা ব্যবস্থাও। আর একটানা লকডাউনের জেরে মার্চের শেষ থেকেই বন্ধ রয়েছে সমস্ত স্কুল কলেজ, বিশ্ববিদ্যালয়ই। প্রায় একটানা দু-মাস শিক্ষা প্রতিষ্ঠানের মুখ দেখেনি পড়ুয়ারা।

স্কুলের সঙ্গে দূরত্ব তৈরি হয়েছে ৩২ কোটি শিশুর
ইউনিস্কোর এক সমীক্ষায় দেখা গেছে লকডাউন চলাকালীন প্রায় দশ সপ্তাহ ধরে স্কুলের সঙ্গে দূরত্ব তৈরি হয়েছে প্রায় ৩২ কোটি শিশুর। এদের অনেকেকেই বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের তরফে অনলাইন শিক্ষার কথা জানানো হয়। কিন্তু তার পরেও ভারতের আর্থ সামাজিক প্রেক্ষাপটের কথা মাথায় রেখে বেশ কিছু প্রশ্ন থেকেই যাচ্ছে।

২০ শতাংশ ভারতীয়ই বর্তমানে ইন্টারনেট ব্যবহার করতে পারেন
ভারতের মতো দেশে যেখানে শিক্ষার হার অনেকটাই কম, যেখানে ইন্টারনেটের ব্যবহার কম সেখানে এই ক্ষেত্রে ডিজিট্যাল ডিভাইডের তীব্র সম্ভাবনা থেকেই যাচ্ছে। ন্যাশনাল স্যাম্পল সার্ভে এডুকেশনের রিপোর্টে বলা হয়েছে, ৫ বছরের বেশি বয়সী মাত্র ২০ শতাংশ ভারতীয়ই বর্তমানে ইন্টারনেট ব্যবহার করতে পারেন। পাশাপাপাশি গোটা দেশের কেবল ২৪ শতাংশ পরিবারে ইন্টারনেট ব্যবহারের সুবিধা রয়েছে। পাশাপাশি গ্রামাঞ্চলের অবস্থা আরও সঙ্গীন। এই সমস্ত তথ্য যাচাইয়ের পরেই ভারতের মতো গরীব দেশে অনলাইন শিক্ষার যৌক্তিকতা নিয়ে বর্তমানে প্রশ্ন উঠছে।

৫০ শতাংশ শিশু শুধুমাত্র দ্বিতীয় শ্রেণির পাঠ্য পড়তে পারে
সম্প্রতি দেশের শিক্ষা ব্যবস্থা নিয়ে কাজ করা এনজিও প্রথম-র রিপোটে শিশু শিক্ষার বিষয়ে বেশ কিছু উদ্বেগ জনক তথ্য উঠে আসে। যেখানে দেখা যায় ২০১৮ সালে গ্রামীন ভারতের পঞ্চম শ্রেণির ৫০ শতাংশ শিশু শুধুমাত্র দ্বিতীয় শ্রেণির পাঠ্য পড়তে পারে। ফলত গোটা দেশে প্রাথমিক শিক্ষার ভীতটাই যে কতটা নড়বড়ে তা এখান থেকেই স্পষ্ট হয়।

লকডাউনে পড়াশোনার জন্য পরিবারিক সহায়তা পাচ্ছেনা গরীব ঘরের পড়ুয়ারা
ওই সমীক্ষায় আরও দেখা গেছে যে সমস্ত রাজ্যে গরীব ঘরের ছেলেমেয়েরা বেশি পড়াশোনা করছে সেখানে তারা লকাউনের সময় পরিবারের সদস্যদের থেকে পড়াশোনার ক্ষেত্রে কোনও সাহায্য পাচ্ছে না। যে অসুবিধার মধ্যে কোনও শিক্ষিত বা কম্পিউটার জানা পরিবারের পড়ুয়াদের পড়তে হচ্ছে না। তাই তাদের ওই সমস্ত দরিদ্র ঘরের ছেলেমেয়েদের মধ্যেই স্কুল ছুটের পরিমাণ সর্বাধিক হবে আগামীতে।












Click it and Unblock the Notifications