মহারাষ্ট্র পুলিশে করোনা আক্রান্তের সংখ্যা ছাড়াল এক হাজারের গন্ডি, মৃত ৮
মহারাষ্ট্র পুলিশে করোনা আক্রান্তের সংখ্যা ছাড়াল এক হাজারের গন্ডি, মৃত ৮
মহারাষ্ট্রে করোনা সংক্রমণ ক্রমেই আরও ভয়াবহ চেহারা নিচ্ছে বলে। ক্রমেই করোনা গ্রাসে তলিয়ে যাচ্ছে প্রাণঘাতী এই ভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে সামনের সারিতে থাকা মহারাষ্ট্র পুলিশও। এখনও পর্যন্ত গোটা রাজ্যে মোট ৮ জন পুলিশ কর্মীর মৃত্যুর খবরও পাওয়া যাচ্ছে।

পাশাপাশি করোনার সংক্রমণ ছাড়াও একাধিক জায়গায় লকডাউন কার্যকর করতে গিয়ে রাজ্যের বিক্ষুব্ধ মানুষের হামলার মুখেও পড়তে হয়েছে পুলিশকে। বর্তমানে গোটা রাজ্যে পুলিশের মধ্যে করোনা আক্রান্তের সংখ্যা ১০০১ পৌঁছেছে বলে জানা যাচ্ছে। এদিকে করোনা সংক্রমণ ঠেকাতে ইতিমধ্যে ৫৫ বছরের বেশি বয়সী পুলিশ কর্মীদের ইতিমধ্যেই কিছুদিনের ছুটিতে পাঠানোর নির্দেশ দিয়েছেৈ মুম্বই পুলিশ।
এদিন মহারাষ্ট্রের স্বরাষ্ট্রমন্ত্রী অনিল দেশমুখ এক টুইট বার্তায় এই তথ্য প্রকাশ করেছেন। পাশাপাশি ২১১ জন পুলিশ আধিকারিক ইতিমধ্যেই সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন বলে জানা যাচ্ছে। এদিকে পুলিশের মধ্যে লাগাতার করোনা সংক্রমণ ক্রমেই উদ্বেগ বাড়াচ্ছে রাজ্যবাসীর। পাশাপাশি পুলিশের যথোপোযুক্ত সুরক্ষা নিয়ে সরবও হতে দেখা গেছে একাধিক রাজনৈতিক দলকে।












Click it and Unblock the Notifications