Vande Bharat Train: বন্দে ভারতে চেপে সোজা রাম-নগরী! আসছে নতুন একটা ট্রেন

Vande Bharat Train: বহু প্রতীক্ষার অবসান ঘটেছে! রামভক্তদের জন্য অয্যোধ্যায় রামমন্দিরের দরজা খুলে দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এরপর থেকেই উপচে পড়ছে ভিড়। পরিস্থিতি সামাল দিতে হিমশিম খেতে হচ্ছে মন্দির কতৃপক্ষকে। তাতে কি! উৎসাহে ভাটা পড়েনি রামভক্তদের।

আর তাঁদের সুবিধার কথা ভেবে বিভিন্ন রাজ্য থেকে স্পেশাল ট্রেন চালাচ্ছে ভারতীয় রেল। এবার আরও দ্রুত যাতে অয্যোধ্যায় রামভক্তরা পৌঁছতে পারেন সেজন্য বন্দে ভারতের (Vande Bharat Train) পরিষেবা চালু করছে রেলমন্ত্রক (Indian Rail)।

Vande Bharat Train

Vande Bharat Train: বন্দে ভারতে রামনগরী

বিহারের রাজধানী পাটন থেকে লখনৌ এবঙ্গ অয্যোধ্যা যাওয়ার ট্রেন রয়েছে। কিন্তু যাত্রীদের অতিরিক্ত ভিড় এবং ভক্তদের জন্য উন্নত সুবিধা দিতে চায় সরকার। আর তাই পাটন থেকে অয্যোধ্যা পর্যন্ত বন্দে ভারতের (Vande Bharat Train) পরিষেবা শুরু হতে চলেছে। আর তা আগামী মাস অর্থাৎ মার্চ মাস থেকেই। চলতি মাস অর্থাৎ ফেব্রুয়ারিতেই বন্দে ভারতের একটি আধুনিক রেক পৌঁছে যাবে পাটন। মনে করা হচ্ছে হোলির আগেই পাটনা-রামনগরীর মধ্যে বন্দে ভারতের পরিষেবা শুরু হয়ে যাবে।

Vande Bharat Train: দু'ঘন্টা আগে অয্যোধ্যা

সাধারণ ট্রেনে পাটনা থেকে অযোধ্যায় যেতে সব মিলিয়ে ১০ ঘণ্টা সময় লেগে যায়। তবে বন্দে ভারতে (Vande Bharat Train) ৮ ঘণ্টাতেই অজধ্যায় পৌঁছানো যাওয়া যাবে। অর্থাৎ দু'ঘন্টা কম সময় লাগবে যাত্রীদের। রেলের তরফে গোটা রুটের সার্ভে ইতিমধ্যে শেষ হয়ে গিয়েছে। লাইনের আধুনিকরণের কাজও প্রায় শেষ। যা খবর, পাটনা জংশন থেকে আরাহ, বক্সার, ডিডিইউ, জৌনপুর, আম্বেদকর নগর, অযোধ্যা হয়ে লখনউ যাবে বন্দে ভারত এক্সপ্রেসটি।

রেল আধিকারিকদের দাবি, পাটনা-অয্যোধ্যা বন্দে ভারত এক্সপ্রেস (Vande Bharat Train) অন্যান্য সেমি বুলেটগুলির মতোই সফল হবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+