Vande Bharat Express Train: ৫৭৬ কিলোমিটার মাত্র ৭ ঘণ্টায়, ডিসেম্বর থেকে ছুটবে নয়া বন্দে ভারত! জানুন রুট

Vande Bharat Express Train: রেলের (India Rail) যাত্রীদের জন্য বড় খবর! আরও একটি নতুন বন্দে ভারত এক্সপ্রেস ট্রেন পেতে চলেছে উত্তর রেলওয়ে। যাত্রী সুবিধার কথা মাথায় রেখে বেনারস থেকে লখনউ পর্যন্ত নতুন একটি সেমি বুলেট দিতে চলেছে রেলওয়ে।

দীর্ঘদিন ধরে এই লাইনে একটি দ্রুতগতির ট্রেনের দাবি ছিল যাত্রীদের। অবশেষে সেই দাবি পূরণ হতে চলেছে। মিলছে নতুন একটি ট্রেন (Vande Bharat Express Train) । এক নজরে জেনে নিন সমস্ত খুঁটিনাটি তথ্য।

Vande Bharat Express Train

New Vande Bharat Train: শুরু হচ্ছে নতুন বন্দে ভারত

বারাণসী থেকে লখনউ রুটে বাড়ছে যাত্রী সংখ্যা। আর সেই চাপ সামাল দিতে নতুন একটি ট্রেনের (Vande Bharat Express Train) দাবি উঠছিল। আর তা পূরণ করতে একেবারে নতুন একটি বন্দে ভারত চালানোর সিদ্ধান্ত রেলের। রেল আধিকারিকরা জানাচ্ছেন, বারাণসী থেকে একাধিক শহরের মধ্যে রেল যোগাযোগ ব্যবস্থাকে আরও মজবুত করা হয়েছে। দিল্লি থেকে বারাণসী এবং বারাণসী থেকে দিল্লির মধ্যে বন্দে ভারত এক্সপ্রেস চালাচ্ছে রেল। যাত্রীদের মধ্যে এই ট্রেনের চাহিদা বেশ।

অন্যদিকে আরও একটি বন্দে ভারত এক্সপ্রেস (Vande Bharat Express Train) লখনউ থেকে ভায়া বারাণসী-বিহারের মধ্যে চলাচল করছে। এবার লখনউ থেকে বারাণসী পর্যন্ত একেবারে নতুন একটি সেমি বুলট চালানোর সিদ্ধান্ত রেলের।

New Vande Bharat Train: কবে থেকে চলবে?

যা খবর, আগামী মাস অর্থাৎ ডিসেম্বরে নতুন এই বন্দে ভারত এক্সপ্রেস চালানোর সিদ্ধান্ত রেলের। এই নিয়ে ছয় নম্বরস সেমি বুলেট পেতে চলেছে মহাদেবের শহর। রেল সূত্র খবর, শিডিউল এবং টাইমিং আগামী মাস অর্থাৎ ডিসেম্বর পর্যন্ত পাওয়া যাবে।

New Vande Bharat Train: মাত্র ৭ ঘণ্টায় ৫৭৬ কিলোমিটার

বর্তমানে ৮ কোচের একটি বন্দে ভারত এক্সপ্রেস ট্রেন প্রায় ৫৭৬ কিলোমিটারের দূরত্ব মাত্র ৭ ঘণ্টার মধ্যে যাত্রা করে। বারাণসী এবং নয়া দিল্লি সেমি বুলেট বারাণসী জংশন থেকে সকাল ৬ টা থেকে যাত্রা করে। নয়া দিল্লি পছতে সময় নেয় ৮ ঘণ্টা। এর আগে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দিল্লি থেকে বানারস এবং বেনারস থেকে দিল্লি পর্যন্ত দুটি নতুন বন্দে ভারত ট্রেনের উদ্বোধন করেছিলেন। এবার যাত্রীদের সুবিধার কথা ভেবে একাধিক সিদ্ধান্ত রেলের।

বলে রাখা প্রয়োজন, যাত্রী পরিষেবায় গতি এনেছে বন্দে ভারত। আগামী কয়েক বছরে একাধিক রুটে নয়া এই ট্রেন চালানোর সিদ্ধান্ত।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+