টাটা ট্রাস্টের নতুন চেয়ারম্যান, কে এই নোয়েল টাটা?
রতন টাটা চলে গিয়েছেন। তাঁর স্মৃতি ও কাজের ভাবনাকেই আগামী দিনে পাথেয় করবে টাটা গোষ্ঠী। রতন টাটার কার্যক্রম এবার থেকে সামলাবেন নোয়েল টাটা। তাঁকেই টাটা গোষ্ঠীর পরবর্তী চেয়ারম্যান ঘোষণা করা হয়েছে। টাটার ১৪ টি গোষ্ঠীর উপরে ছাতার উপর রয়েছে টাটা ট্রাস্ট। সেই ট্রাস্টের চেয়ারম্যান হলেন নোয়েল টাটা।
১৯৫৭ সালে নোয়েল টাটা জন্মগ্রহণ করেন। নোয়েল টাটা রতন টাটার সৎভাই। তিনি সাসেক্স ইউনিভার্সিটি (ইউকে) থেকে ডিগ্রি অর্জন করেন। এরপর ইনসিড-এ পড়ার জন্য যান। সেখান থেকে ইন্টারন্যাশনাল এক্সিকিউটিভ প্রোগ্রাম (আইইপি) নিয়ে পড়াশোনা করেছেন।

নোয়েল টাটা আলো মিস্ত্রির সঙ্গে বিবাহ সম্পর্কে আবদ্ধ হন। তাঁদের তিন সন্তান হয়। লিয়া, মায়া এবং নেভিল টাটা। সন্তানরা সকলেই পারিবারিক ব্যবসায় সক্রিয়ভাবে যুক্ত। লিয়া টাটা ইন্ডিয়ান হোটেল কোম্পানির ভাইস প্রেসিডেন্ট। টাটা ক্যাপিটালের সঙ্গে যুক্ত মায়া টাটা। নেভিল টাটা স্টার বাজারের ট্রেন্ট এবং লিডারশিপ টিমের অংশ।ল
টাটা ইন্টারন্যাশনাল লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর পদে ছিলেন নোয়েল টাটা। গ্রুপের ট্রেডিং এবং ডিস্ট্রিবিউশন শাখার দায়িত্বে ছিলেন তিনি। এবার তিনি টাটা গোষ্ঠীর চেয়ারম্যান পদে বসলেন। তাঁর কাজের সময়ে ২০১০ থেকে ২০২১ সাল পর্যন্ত ১০ বছরে ওই সংস্থা প্রভূত আর্থিক উন্নতি করেছে। তিনি দায়িত্ব নেওয়ার সময়ে কোম্পানির টার্নওভার ছিল ৫০০ মিলিয়ন ডলার। এখন সেই টার্নওভার বেড়ে দাঁড়িয়েছে ৩ বিলিয়ন ডলারে।
টাটা রিটেইল ব্যবসায় নেমেছিল। ট্রেন্ট লিমিটেড নামে একটি সংস্থা। তার ডিরেক্টর হিসেবে কাজ শুরু করেন নোয়েল টাটা। ১৯৯৮ সালে একটি মাত্র স্টোর ছিল। এখন বিভিন্ন ফরম্যাটে ৭০০ টির বেশি স্টোর তৈরি হয়েছে এই সংস্থার।
বর্তমানে নোয়েল টাটা ট্রেন্ট, টাটা ইন্টারন্যাশনাল লিমিটেড, ভোল্টাস এবং টাটা ইনভেস্টমেন্ট কর্পোরেশনের চেয়ারম্যান। এছাড়াও তিনি টাটা স্টিল এবং টাইটান কোম্পানি লিমিটেডের ভাইস চেয়ারম্যান।
তিনি স্যার রতন টাটা ট্রাস্ট এবং স্যার দোরাবজি টাটা ট্রাস্টের বোর্ডে একজন ট্রাস্টি হিসেবেও কাজ করেন। এটি টাটা সন্সের ৫০ শতাংশেরও বেশি মালিকানা নিয়ে গঠিত। এই দুটি ট্রাস্ট প্রশাসনিক শাখা এবং পারস্পরিকভাবে টাটা ট্রাস্টে লোক নিয়োগ করতে পারে। নোয়েল টাটা স্যার রতন টাটা ট্রাস্টের ষষ্ঠ চেয়ারম্যান নিযুক্ত হয়েছেন। স্যার দোরাবজি টাটা ট্রাস্টের ১১ তম চেয়ারম্যান হয়েছেন তিনি।
নোয়েল টাটাকে এক সময় টাটা সন্সের চেয়ারম্যান পদের সম্ভাব্য প্রার্থী হিসাবে ভাবা হয়েছিল। নোয়েলের শ্যালক সাইরাস মিস্ত্রি সেই দায়িত্ব পান। তারপর টাটা গোষ্ঠী প্রচুর বিতর্কের মধ্যে দিয়ে যায়। এক সময় সাইরাস মিস্ত্রি দায়িত্ব ছেড়ে দেন। তখন টাটা কনসালটেন্সি সার্ভিসেস (টিসিএস) এর তৎকালীন প্রধান এন চন্দ্রশেখরন টাটা সন্সের চেয়ারম্যান হন।












Click it and Unblock the Notifications