‌জাতীয় কিষাণ দিবসে কৃষকদের ধন্যবাদ জানালেন নেটিজেনরা

‌জাতীয় কিষাণ দিবসে কৃষকদের ধন্যবাদ জানালেন নেটিজেনরা

তাঁদের দিনরাতের অক্লান্ত পরিশ্রমের ফলেই আমরা ভালো–মন্দ খেতে পারি, আমাদের অন্নের সংস্থান করতে গিয়ে অনেকসময় তাঁদেরই দু’‌মুঠো ভাত জোটে না। সেই কৃষকদের আজ ধন্যবাদ জানানোর দিন। ২৩ ডিসেম্বর গোটা দেশেই পালন করা হয় জাতীয় কিষাণ দিবস। এই দিন দেশের আসল হিরোদের সম্মান দেওয়া হয়। কারণ কৃষকরাই দেশের মেরুদণ্ড।

‌জাতীয় কিষাণ দিবসে কৃষকদের ধন্যবাদ জানালেন নেটিজেনরা

এই দিনটিকে আবার দেশের পঞ্চম প্রধানমন্ত্রী চৌধুরি চরণ সিংয়ের জন্ম বার্ষিকী হিসাবেও পালন করা হয়। ১৯৭৯ সালের জুলাই থেকে ১৯৮০ সাল পর্যন্ত তিনি দেশের প্রধানমন্ত্রী ছিলেন। তাঁর সময়কালে তিনি কৃষকদের উন্নয়নের জন্য বহু নীতি চালু করেছিলেন। যাতে দেশের স্তম্ভ কৃষকদের উন্নতি হয়। কৃষিক্ষেত্রে চৌধুরি চরণের স্বীকৃতি অনস্বীকার্য। তিনি কৃষকদের সংস্কারের জন্য বহু কাজ করেছেন। অনেকেই এটা বিশ্বাস করেন যে '‌জমিদারি বিলুপ্ত বিল–১৯৫২’‌ এটি পাশ হওয়ার পেছনে চৌধুরি চরণের অক্লান্ত পরিশ্রম রয়েছে। দেশের পঞ্চম প্রধানমন্ত্রীকে শ্রদ্ধা জানানোর জন্য সরকার ২০০১ সালে সিদ্ধান্ত নেয় যে চৌধুরি চরণের জন্ম বার্ষিকীকেই কৃষক দিবস হিসাবে পালন করা হবে।

এই দিনটিতে সরকার বহু অনুষ্ঠান, ক্রিয়াকলাপ, ওয়ার্কশপ, কৃষির ওপর আলোচনার ব্যবস্থা করেন। সোমবার চৌধুরি চরণের জন্ম বার্ষিকীতে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি টুইট করেন। ১৯৮৭ সালের ২৯ মে চৌধুরি চরণ প্রয়াত হন। তাঁর স্মৃতিশৌধ রয়েছে দিল্লিতে, যা কিষাণ ঘাট নামে পরিচিত। কিষাণ দিবস উপলক্ষ্যে টুইটারে নেটিজেনদের পোস্টে ছয়লাপ হয়ে যায়। সকলেই কৃষকদের ধন্যাবাদ জানিয়ে তাঁদেরকে উদ্দেশ্য করে টুইট করে। অন্যান্য সোশ্যাল মিডিয়াতেও দেখা যায় কৃষক দিবসের বার্তা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+