বন্যা কবলিত বিহারের বিভিন্ন জেলা থেকে এনডিআরএফ উদ্ধার করেছে সাড়ে তিন হাজার মানুষকে

বর্ষার ভারী বৃষ্টির কারণে বিহারের অধিকাংশ জেলাই প্লাবিত। জানা গিয়েছে, জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর (‌এনডিআরএফ)‌ ২১টি দলকে মোতায়েন করা হয়েছে রাজ্যের ১২টি বন্যায় ক্ষতিগ্রস্ত জেলায়। এখনও পর্যন্ত ৩,৫০০ জনকে উদ্ধার করা হয়েছে। পূর্ব চম্পারন ও গোপালগঞ্জ জেলার বাঁধ ভাঙ্গার পর, এনডিআরএফ দলগুলি ত্রাণ ও উদ্ধার কাজ চালাতে সেখানে পৌঁছেছে।

বিহারের বন্যায় উদ্ধার চালাচ্ছে এনডিআরএফ


পূর্ব চম্পারনের ভবানিপুর গ্রাম সংলগ্ন নদীর বাঁধ ২৩–২৪ জুলাইয়ের রাতে ভেঙে যায় গন্ডক নদীর বন্যার জলে। বাঁধটি ভেঙে যাওয়ার সঙ্গে সঙ্গে ভবানীপুর গ্রামটি প্লাবিত হয়ে পড়ে এবং শত শত লোককে প্রভাবিত করে। যদিও জেলা প্রশাসনের কর্মকর্তা সহ এনডিআরএফ সদস্যরা পরিস্থিতির দ্রুত সমাধান করেছেন। এনডিআরএফ কমান্ডান্ট বিজয় সিনহা জানিয়েছেন যে মোতায়েন করা ২টি ৯ ব্যাটেলিয়ানের দল পূর্ চম্পারনে পৌঁছেছে এবং রাতেই উদ্ধার কাজ শুরু করে দিয়েছে। উদ্ধার কাজের সময় শিশু, মহিলা ও প্রবীণদের বিশেষ যত্ন নেওয়া হয়েছে।

বিজয় সিনহা জানিয়েছেন শুক্রবার এনডিআরএফের দল পূর্ব চম্পারনের সংগ্রামপুর ব্লকে উদ্ধারকার্য চালিয়েছে এবং এর পাশাপাশি মাঞ্ঝা ও গোপালগঞ্জ জেলার সদর ব্লক ও সারন জেলার পানাপুর দিয়ারা এলাকায় উদ্ধার কাজ চালায়। গোপালগঞ্জ জেলায় সারন বাঁধের ওপর দিয়ে গন্ডক নদীর জলোচ্ছাস বয়ে যায়। শুক্রবার রাতে ইনস্পেক্টর সুরেশ বিলুংয়ের নেতৃত্বে এনডিআরএফের দল গোপালগঞ্জ দেলার বৈকুন্ঠপুর ব্লকের বন্যা বিধ্বস্ত গম্ভারিয়া দিয়ারা গ্রাম ও কিরতপুরায় উদ্ধার কার্য চালায় এবং ১০২ জনকে উদ্ধার করে।

এনডিআরএফের পক্ষ থেকে জানানো হয়েছে যে এনডিআরএফের দল বিহারের বন্যায় ক্ষতিগ্রস্থ পূর্ব চম্পারন, পশ্চিম চম্পারন, গোপালগঞ্জ, সুপল এবং সারণ জেলায় ৩,৫০০–এরও বেশি লোককে উদ্ধার করেছে। অভিযানের সময়, এনডিআরএফ কর্মীরা নৌকা করে সিভিল মেডিক্যাল দলগুলিকে বন্যা কবলিত অঞ্চলে পৌঁছে দিতে সহায়তা করেছিল যাতে ক্ষতিগ্রস্থদের চিকিৎসায় সহায়তা সরবরাহ করা যায়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+